Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এডিস মশা ধ্বংসে নগরবাসীর অসহযোগিতার অভিযোগ মেয়রের
জাতীয় স্লাইডার

এডিস মশা ধ্বংসে নগরবাসীর অসহযোগিতার অভিযোগ মেয়রের

By Sazzad HossainAugust 22, 20192 Mins Read

এডিস মশা ধ্বংসে নগরবাসীর অসহযোগিতার অভিযোগ মেয়রের

জুমবাংলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বুধবার (২১ আগস্ট) অভিযোগ করেছেন যে, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি গিয়ে চিরুনি অভিযান চালানোর ক্ষেত্রে তারা নগরবাসীর সহযোগিতা পাচ্ছেন না।

তিনি সতর্ক করে বলেন, যারা সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাধা দিবে তাদের বিরুদ্ধে ১৮৬০ এর দণ্ডবিধির বিভিন্ন ধারা প্রয়োগ করা হবে।

মেয়র বলেন, ‘চিরুনি অভিযান পরিচালনার সময় আমাদের সিটি করপোরেশনের কর্মকর্তারা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। বাড়ির মালিকরা তাদের ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন না।’

Advertisement

রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আতিকুল বলেন, অভিযান পরিচালনা করতে গিয়ে তাকে কোনো কোনো বাড়িতে ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে। ‘তারা (বাড়ির মালিকরা) লিফটের মেশিন খুলে রেখে ছাদের চাবি নেই বলে উপরে যেতে দেননি।’

তিনি বলেন, ডিএনসিসির কর্মকর্তারা বাড়ির মালিকদের অসহযোগিতার কারণে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে অভিযান চালিয়ে যাওয়া কঠিন বলে মনে করছেন। ‘তাই যারা অভিযানে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা ১৮৬০ এর দণ্ডবিধির ১৮৩, ১৮৭, ২৬৯ এবং ২৭০ ধারা প্রয়োগ করবো।’

ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডে চালানো তাদের অভিযান থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে মেয়র বলেন, যে তারা রবিবার থেকে বাকি ৩৫টি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করবেন। ‘আমি মনে করি নগরবাসী আমাদের সহযোগিতা করবেন এবং এবিষয়ে কাউন্সিলররা তাদের যথাযথ দায়িত্ব পালন করবেন।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, তাদের মন্ত্রণালয় ডেঙ্গু এবং এডিস মশা নিধনে নগর কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে। ‘এডিস মশা নির্মূল করতে সক্রিয় ভূমিকা রাখতে আমরা আমাদের কাউন্সিলরদেরকে অনুরোধ করছি।’

তিনি এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে ডিএনসিসির সক্রিয় প্রচেষ্টায় সন্তুষ্টি প্রকাশ করেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa