
বৃহস্পতিবার পাবনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নাসিম বলেন, শুধু মিটিং-মিছিল করলেই চলবে না, জনগণের মন জয় করাই আমাদের আসল কাজ। কাজেই নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ-দু:খের খোঁজ নিতে হবে। তাদের মন জয় করতে হবে।
তিনি বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতি সত্ত্বেও জননেত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং সাফল্যের কারণে দেশ দ্রুত এগিয়ে চলেছে। রাজধানী ঢাকাতেও সে উন্নয়নের ছোঁয়া চোখে পড়ার মতো। এরপরও ভোটারদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়াটা গণতন্ত্রের জন্য সুখকর নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



