এত বছরের সংসার রেখে ফের বিয়ের পিঁড়িতে বসতে চান ধোনি!

স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রিকেট জগতের অন্যতম মিষ্টি কাপল বলে ধরা হয় মাহি ও সাক্ষীকে। এক ফুটফুটে কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। ধোনি বরাবর মুখচোরা হলেও সাক্ষী তার উল্টো। এটাই বোধহয় তাঁদের সম্পর্কের ইউএসপি।

সেই ধোনিই অনুরাগীদের চিন্তায় ফেলে দিলেন। এমন পরিবার থাকা সত্ত্বেও ধোনি যখন ইনস্টাগ্রামে লেখেন, “চলো বিয়ে করি ফেলি” তখন ফ্যানদের চিন্তা হয় বইকি।

সাক্ষীর সঙ্গে তাহলে কি সম্পর্কে ফাটল ধরেছে? নাহ্, এতটা চিন্তার প্রয়োজন নেই। কারণ মাহি ও সাক্ষী মেড ফর ইচ আদার।

ব্যাপারটা হল, নতুন ইনিংস শুরু করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণী ভাষার প্রতি আলাদা টান ধোনির। তাই তামিল সিনেমা দিয়ে সিনেমার জগতে পা রাখতে চলেছে ধোনির প্রোডাকশন হাউস #Dhoni Entertainment। ছবির নাম ‘লেটস গেট ম্যারেড’।

শুক্রবার ছিল ছবিটির মোশন পোস্টার রিলিজ। ধোনি না থাকলেও উপস্থিত ছিলেন সাক্ষী। ছবির পরিচালনায় রমেশ থামিলমানি। নায়ক, নায়িকার ভূমিকায় রয়েছেন ঋষ কল্যাণ ও ইভানা।
ধোনি

Advertisement

ছবির মোশন পোস্টার রিলিজে উপস্থিত না থাকলেও শুক্রবার রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ধোনি। ভিআইপি বক্সে স্ত্রী সাক্ষীর সঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে তাঁকে।

ম্যাচের আগের দিন মেন ইন ব্লুর ড্রেসিংরুমে পৌঁছে গিয়েছিলেন ধোনি। হাতে ছিল ডাব।

গত বুধবার গোটা ভারতীয় দল ধোনির বাড়িতে আমন্ত্রিত ছিল। হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা ধোনির সঙ্গে ছবিও পোস্ট করেন।

সূত্র: tv9bangla

পাত্তা পাবে না শাহরুখের মান্নতও! ধানুশের এক বাড়ির দাম শুনলে লজ্জায় মুখ লুকাবে আম্বানিও

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.