দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এই সেবা আবার সচল করা হয়।এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, মূলত পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার কারণে এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

এনআইডি সংশোধন কার্যক্রম

Advertisement

তিনি বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এনআইডি সংশোধন সেবাটি আজ থেকে পুনরায় চালু করা হয়েছে।

কেন দীর্ঘ সময় এই কার্যক্রম স্থগিত ছিল—এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে এনআইডি মহাপরিচালক বলেন, আমাদের ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) ও আইপিসিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং) সিস্টেম নিয়ে বড় কাজ চলছিল। এই সময়ে এসব নিবন্ধন সম্পন্ন হয়েছে। এখন কাজ শেষ হওয়ায় আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি।

তিনি আরও বলেন, ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকার অন্যতম কারণ ছিল।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডি সংক্রান্ত কোনো ভুল তথ্য প্রদান বা অনাকাঙ্ক্ষিত পরিবর্তন ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন।

ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

নতুন নির্দেশনার মাধ্যমে রোববার থেকে এই সেবাটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.