Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবছর ঈদের জামাত না হওয়ার ইঙ্গিত
জাতীয়

এবছর ঈদের জামাত না হওয়ার ইঙ্গিত

By Protik HossainApril 20, 20202 Mins Read

এবছর ঈদের জামাত না হওয়ার ইঙ্গিত

Advertisement
জুমবাংলা ডেস্ক : এবারের ঈদের নামাজের জামাত না হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ এপ্রিল) ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এমন ইঙ্গিত দেন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সেখানকার পেশ ইমাম মাওলানা মো. মোস্তাফিজুর রহমান মাসুদের কথা শোনার ইচ্ছা পোষণ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখানকার শোলাকিয়ায় ঈদের সবচেয়ে বড় জামাত হয়। এবার তো আমরা জামাত করতে পারবো না। এবার ঈদের নামাজও তো আমরা করতে পারবো না। সেজন্য উনার কাছ থেকে একটু শুনি।’

এর আগে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী রমজানে তারাবির নামাজ ঘরে বসে পড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। ইসলামিক ফাউন্ডেশন এক নির্দেশনায় দেশের সব মসজিদে প্রত্যেক ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ৬ জন এবং জুমার নামাজ ১১ জন উপস্থিত থাকতে বলেছে।

পরে প্রধানমন্ত্রী ঘরে বসে নামাজ পড়তে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা নামাজ পড়ি কে কখন সংক্রমণ হবে, তার কোনও ঠিক নেই। সেজন্য আমরা বলেছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা গেছে ঘরে বসে নামাজ পড়বেন। আল্লাহ নিশ্চয়ই ডাক শুনবে। সবার কাছে আহ্বান জানাবো— প্রত্যেকে ঘরে বসে নামাজ পড়েন, দোয়া করেন সবাই, যেন এই করোনাভাইরাসের হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে পারে। এটাই আমাদের একমাত্র চাওয়া।’

এদিকে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে কিশোরগঞ্জ পরাতন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মোস্তাফিজুর রহমান মাসুদ প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীকে বিশ্বনেতা আখ্যায়িত করে বলেন, ‘ইসলামের তৃতীয় খলিফা হযরত ওমর (র) মানুষের দুঃখ কষ্ট লাঘব করা এবং মানুষের উন্নয়নের জন্য রাতদিন চিন্তা করতেন। সেরকম আপনি অক্লান্ত পরিশ্রম করছেন। রাতদিন আপনার চিন্তা হলো কীভাবে বাংলার মানুষকে সুখী বানানো যায়। শান্তিময় বাংলা বানানো যায়।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যে চিন্তা ও গবেষণা করেন, তা বাস্তবায়ন করার চেষ্টা করেন। অন্যান্য দেশে রাষ্ট্র নায়করা যেখানে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে বাংলাদেশ থেকে আপনি সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করেছেন। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও রাহাজানি অনেকটা কমে গেছে। বাংলাদেশকে আপনি সুখী সমৃদ্ধ ও উন্নয়নের রোল মডেলে নিয়ে গেছেন। আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে।’

আগামী পরশু রোজার চাঁদ ওঠার সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘রমজানের চাঁদ ওঠার পরে আপনার যে নির্দেশনা থাকবে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

June 29, 2026
Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

June 29, 2026
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

June 29, 2026

Latest News

এআই দিয়ে ব্রাজিল

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

Tika

শিশুর টিকা কার্ড দেখে কীভাবে বুঝবেন কোন টিকা দেওয়া হয়েছে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রায় ৯ হাজার কর্মী ছাঁটাই করবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

প্রধানমন্ত্রী

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার শিক্ষার্থী

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

মন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ : মন্ত্রী

সজারু

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে হেঁটে যাচ্ছে সজারু, জানুন ভাইরাল ভিডিওর আসল রহস্য

Primary

মাঠ নিশ্চিতের নির্দেশ, খেলাধুলা বাধ্যতামূলক ৪র্থ শ্রেণি থেকে

বিদ্যুত

বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা

পুলিশের শীর্ষ পর্যায়

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa