Advertisement

স্পোর্টস ডেস্ক : গত বেশ কয়েক বছর আইপিএলে বাংলাদেশের নিশ্চিত প্রতিনিধিত্ব ছিল সাকিব আল হাসানের কারণে। এবার নিষেধাজ্ঞার কারণে সাকিবও নেই। আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব নেই।

কিন্তু তাই বলে এবারের আইপিএল কি একেবারেই বাংলাদেশের প্রতিনিধিত্বশূন্য? সেটা নয়, এবারের আইপিএলেও কাজ করছেন দু’জন বাংলাদেশি। যদিও তারা খেলোয়াড় নন। একজন থ্রোয়ার, অন্যজন ম্যাসাজম্যান।

গতবছরও তিনি ছিলেন। এবার নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। ‘বাংলাদে শের প্রাণ’ ‘চ্যাম্পিয়ন অলাউন্ডার’ সাকিব না থাকার মানে হচ্ছে ভারতের সাড়া জাগানো আসর আইপিএলে এবার বাংলাদেশের প্রতিনিধিত্বও নেই।

তারপরও এবারের আইপিএলে ঠিকই আছে বাংলাদেশ! কিন্তু সাকিববিহীন আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকে কি করে? ভিতরে খবর সাকিব না থাকলেও এবারের আইপিএলে আছেন দুই বাংলাদেশী আর কে সেন্টু ও খলিল খান।

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করবেন থ্রোয়ার আর কে সেন্টু। আর চেন্নাই সুপার কিংসের ম্যাসাজম্যান হিসেবে কাজ করবেন খলিল খান।

এর মধ্যে থ্রোয়ার আর কে সেন্টু কয়েকবার টিম বাংলাদেশের অনুশীলনে ব্যাটসম্যানদের সাইড আর্ম থ্রোয়ারে বল ছুঁড়ে দেয়ার কাজে সহায়তা করেন। গতকাল শনিবারই তারা ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন, সেখান থেকে যাবেন আরব আমিরাতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.