Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এবারও ডিজিটাল কোরবানির হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে ডিএনসিসি
জাতীয়

এবারও ডিজিটাল কোরবানির হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে ডিএনসিসি

By Mohammad Al AminJune 29, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশে করােনা সংক্রমণ বাড়তে থাকায় অনলাইনে ‘ডিজিটাল কোরবানির হাট’ বসানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ইতোমধ্যে সংস্থাটি ই-কমার্স অ্যাসােসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসােসিয়েশনের (বিডিএফএ) সঙ্গে একটি চুক্তি করেছে। করোনার কারণে গত বছরও ডিএনসিসিতে ডিজিটাল কোরবানির হাট বসেছিল।

সংশ্লিষ্টরা জানান, ডিএনসিসি কার্যালয় গুলশানে সােমবার (২৮ জুন) এক অনুষ্ঠানে ওই চুক্তিতে সই করেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাে. মােজাম্মেল হক, ই-ক্যাবের জেনারেল সেক্রেটারি আবদুল ওয়াহেদ ও বিডিএফের সভাপতি মাে. ইমরান হােসেন।

চুক্তি অনুযায়ী, ডিজিটাল হাটের মাধ্যমে বিক্রি হওয়া কোরবানির পশু জবাইয়ের স্থান নির্ধারণ, পশু সংরক্ষণের নিরাপত্তা প্রদান, পর্যাপ্ত পানি, পয়ােনিষ্কাশন, বিদ্যুৎ, পরিচ্ছন্নতাকর্মী নিয়ােগ এবং পশুর স্বাস্থ্য পরীক্ষায় পশু চিকিৎসক নিয়ােগের বিষয়গুলাে ডিএনসিসি নিশ্চিত করবে। ডিএনসিসি, ই-ক্যাব ও বিডিএফএর যৌথ ব্যবস্থাপনায় এবং বাণিজ্য মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ ও এটুআইয়ের সার্বিক তত্ত্বাবধানে ডিজিটাল পশুর হাট বসবে। হাটের ওয়েব ঠিকানা www.digitalhaat.net।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সে অনুযায়ী গত ১৯ মে ১০টি অস্থায়ী পশু হাট ইজারা দিতে পত্রিকায় দরপত্র আহ্বান করেছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক। হাটগুলো হলো- উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তরার দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা; ভাটারা (সাঈদনগর) পশুর হাট; কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা; ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা; উত্তরখান মৈনারটেক শহীদনগর হাউজিং প্রকল্পের খালি জায়গা; ভাষানটেক রাস্তার নির্মাণাধীন অব্যবহৃত ও পরিত্যাক্ত অংশ এবং পাশের খালি জায়গায়, বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই, সেকশন-৩ এর খালি জায়গা; উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিমের অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিমে গােলচত্বর পর্যন্ত সড়কের ফাঁকা জায়গা; মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ হাটের জন্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গাবতলীর স্থায়ী পশুহাটে কোরবানির পশু বেচাকেনা হবে। তবে করোনা পরিস্থিতিতে হাটের সংখ্যা কমতে পারে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মাে. মােজাম্মেল হক।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

February 6, 2026

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

February 6, 2026
ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

February 6, 2026
Latest News
শিক্ষক

দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ট্যাব দেবে বিএনপি

ঝালকাঠিতে শীতলপাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ক্ষমতা

বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের ঘোষণা

জাবের

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

আইডি কার্ড

ভোটার আইডি কার্ড অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন?

ক্ষমতা

প্রায় ১০ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি বিএনপির

ইসি মাছউদ

লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে : ইসি মাছউদ

পররাষ্ট্র উপদেষ্টা

আরও দুঃসময় আসতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

জামায়াত

জামায়াত ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

ইসি আনোয়ারুল

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন : ইসি আনোয়ারুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.