Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এবারও দিল্লি দখলের স্বপ্ন পূরণ হচ্ছে না বিজেপির
আন্তর্জাতিক ওপার বাংলা

এবারও দিল্লি দখলের স্বপ্ন পূরণ হচ্ছে না বিজেপির

By Shamim RezaJanuary 7, 20203 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ভোট ৮ ফেব্রুয়ারি। সমীক্ষা বলছে ১১ তারিখ ফল বেরোলে, হাসি ফুটবে সম্ভবত বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মুখেই। সমীক্ষা সব সময় মেলে না, কিন্তু রাজনীতির লোকজন ও দিল্লিবাসীও খুব একটা অবিশ্বাস করছেন না সমীক্ষার এই ফল।

কেজরিওয়াল ভোটের দিন ঘোষণার পরই স্পষ্ট করে বলেছেন, ‘পাঁচ বছর কাজ করে থাকলে ভোট দিন আমাদের। আর কাজ না-করে থাকলে ভোট দেবেন না। দেশের আর কোনো মুখ্যমন্ত্রী সম্ভবত এমন কথা বলেননি।’

দিল্লিতে লোকসভা আসন ৭টি। বিধানসভায় ৭০টি। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি দিল্লির সব ক’টি আসনে জিতলেও বিধানসভায় জুটেছিল মাত্র ৩টি আসন। বাকি ৬৭টিতেই জেতে কেজরিওয়ালের আম আদমী পার্টি (আপ)। ২০১৯ সালেও লোকসভা ভোটেও দিল্লির সব ক’টি আসনে জিতেছে বিজেপি। কেন্দ্রে ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদি। প্রশ্ন উঠেছে, এবার বিধানভা ভোটেও কি ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে!

কেন্দ্রে ক্ষমতায় থাকলেও নাকের ডগায় কেজরীর শাসন বিজেপির কাছে বরাবরই প্রবল অস্বস্তির। তার উপরে গত এক বছরে ঝাড়খণ্ডসহ পাঁচ রাজ্যে সরকার খুইয়েছে বিজেপি। এনআরসি এবং সিএএ নিয়ে বিতর্কের মধ্যেই বছরের শুরুতেই দিল্লি দখল করে দেশব্যাপী সমর্থকদের চাঙ্গা করতে মরিয়া নরেন্দ্র মোদি, অমিত শাহেরা। ক্ষমতা দখলের লড়াইয়ে এবারও বেশ কিছুটা পিছন থেকে শুরু করছে কংগ্রেস। এই ভোট তাদের কাছে কার্যত রাজধানীতে নতুন করে প্রাসঙ্গিকতা ফিরে পাওয়ার লড়াই।

আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে দিল্লি বিধানসভার মেয়াদ। ১৫ ফেব্রুয়ারি থেকে সিবিএসই এর দশম শ্রেণির পরীক্ষা। তার আগে ভোট পর্ব মিটিয়ে ফেলতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা সোমবার জানান, ৭০ আসনে ভোট হবে এক দিনে। ৮ ফেব্রুয়ারি। গণনা ১১ ফেব্রুয়ারি।

এর পরপরই এবিপি নিউজ এবং সি ভোটারের জনমত সমীক্ষা সম্প্রচার করা হয়। জানানো হয়, আসন কমবে আপের। তবে ৫৯টি আসনে জিতে কেজরীই ফিরতে চলেছেন। বিজেপি ও কংগ্রেস পেতে পারে যথাক্রমে ৮টি ও ৩টি আসন।

ভোটের দিনক্ষণ ঘোষণার পরে সমীক্ষার ফল জানিয়ে চ্যানেলটি নির্বাচনী বিধি ভেঙেছে বলে কমিশনের কাছে অভিযোগ করেছেন নয়াদিল্লি কেন্দ্রের বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি।

শাহরা মুখে মোদির ভরসায় দিল্লি দখলের কথা বললেও এ নিয়ে প্রবল সংশয় রয়েছে। ঝাড়খণ্ডে জয় নিশ্চিত ধরে নিয়েও ধাক্কা খেতে হয়েছে। এবার তো প্রতিপক্ষ কেজরিওয়াল। তার সমান মাপের কোনো নেতা পাচ্ছে না বিজেপি। বিজেপি নেতারাই মানছেন ধারে-ভারে অনেকটাই পিছিয়ে দলের দিল্লি সভাপতি মনোজ তিওয়ারি।

কেজরী এদিন দাবি করেছেন, কে কোন দলের সে কথা না ভেবে নিরন্তর কাজ করেছে তার সরকার। এবার তারা ঘরে ঘরে যাবেন। সন্দেহ নেই তাদের প্রচারের মুল অস্ত্র হবে শিক্ষা-স্বাস্থ্যে আমূল সংস্কার। সরকারি স্কুলের মানোন্নয়ন, মহল্লা ক্লিনিক চালু করা, বিদ্যুতের বিলে ২০০ ইউনিট পর্যন্ত ছাড়, বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াতের বন্দোবস্তের মতো প্রসঙ্গ।

উল্টো দিকে মোদি সরকার দিল্লির কলোনিগুলিকে বৈধতা দেওয়ার ঘোষণা করলেও কাজ এগোয়নি। এনআরসি, সিএএ আর জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর) প্রশ্নে মেরুকরণই মূল ভরসা বিজেপি। তাতেই অন্তত ৩০টি আসন আশা করছে তারা। হিন্দু ভোট না-হারাতে নাগরিকত্ব প্রশ্নে নীরব থাকারই কৌশল নিয়েছেন কেজরিওয়াল। সূত্র: আনন্দবাজার

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

February 4, 2026
সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

February 4, 2026
গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

February 4, 2026
Latest News
গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.