Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবারও হার থেকে শিক্ষা নিয়ে পরের টেস্টে ভালো খেলতে চান মিরাজরা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এবারও হার থেকে শিক্ষা নিয়ে পরের টেস্টে ভালো খেলতে চান মিরাজরা

By Tarek HasanNovember 27, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট। লাল বলের সংস্করণে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করলেন। যদিও ওয়ানডের মতো টেস্টেও নেতৃত্বর শুরুটা হলো হার দিয়ে।

এবারও হার থেকে শিক্ষা নিয়ে পরের টেস্টে ভালো খেলতে চান মিরাজরা

Advertisement

মিরাজের মতে, হারের পেছনে বাংলাদেশের বড় ব্যর্থতা ছিল ব্যাটিং। বড় জুটি গড়তে পারেননি তাঁরা। প্রশংসা করলেন বোলিং আক্রমণের। তবে প্রথম ইনিংসের অষ্টম উইকেটে কিমার রোচ ও জাস্টিন গ্রেভসের ১৪০ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দিয়েছে বললেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ শেষে হারের ব্যাখ্যায় তাসকিন বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। তবে সাত উইকেট পড়ার পর ওরা ভালো একটি জুটি গড়ে, ১৪০ রানের জুটি। আমার মনে হয়, ম্যাচ ওখানেই বেরিয়ে গেছে। সত্যি বলতে, এই ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি। এ রকম হতে পারে ক্রিকেটে।’

ব্যাটিংয়ে বড় জুটি গড়তে ব্যর্থ হওয়াকে দায়ী করে মিরাজ বললেন, ‘এই টেস্ট ম্যাচটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। আর যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে খেলতে পারিনি ব্যাটাররা। বোলাররা মনে করি খুবই ভালো বোলিং করেছে। কিছু কিছু জায়গায় যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, তাহলে এ ম্যাচটা আমাদের আরও ভালো হতো। যেমন আমাদের জুটিগুলো ওইরকম বড় হয়নি। ছোট ছোট জুটি হয়েছে, ৫০ রানের, ৩০-৪০ রানের জুটি হয়েছে, সেটা যদি ১০০-১২০ রানের জুটি হতো, তাহলে অন্যরকম দৃশ্য হতো।’

চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ে বিপাকে পাকিস্তান, বৈঠকে বসছে আইসিসি

আগামী শনিবার দ্বিতীয় টেস্ট শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের। মিরাজের লক্ষ্য জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ানো, ‘এই ম্যাচে আমাদের ঘাটতির কিছু জায়গা ছিল। কোনো ইনিংসেই ভালো ব্যাট করতে পারিনি আমরা। কথা বলতে হবে, কীভাবে ভালো করতে পারি আমরা। আশা করি আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব। পরের ম্যাচে আমাদের ভালো সুযোগ থাকবে। ছেলেরা জানে, এই ম্যাচে কোথায় ভুল করেছে তারা। আমাদের তাই অনেক উন্নতি করতে হবে। পরের ম্যাচে ভালো করা নিয়েই ভাবছি আমরা। এসব নিয়ে কথা বলব আমরা।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

July 2, 2026
Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

July 2, 2026
কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

July 2, 2026

Latest News

yerba-mate

‘ইয়ারবা মাতে’ কী, এর উপকারিতা কেমন? মেসি ছাড়াও কে কে পান করেন

Messi

মেসির জন্মদিনে চিঠি লেখা সেই খুদে ভক্ত এবার পাড়ি জমাচ্ছে বিশ্বকাপে!

কোয়ার্টার ফাইনাল

নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা

Spots

জিতলেও বালোগুনের লাল কার্ড কি ভোগাবে যুক্তরাষ্ট্রকে?

লেনদেনের ফি

ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা

লিওনেল মেসি

স্পাইডারম্যানের জালে লিওনেল মেসি, ২০ সেকেন্ডের উপস্থিতিতেই নিলেন ১৮৫ কোটি!

Brazil

শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

Japan

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

মেসি

‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa