Advertisement

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আর আইপিএলের ১৪তম আসর শুরু হওয়ার আগেই এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজেলউড।

মূলত জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজে অংশ নিতেই আইপিএলকে ছুড়ে ফেললেন হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার আরও বেশ কয়েকজনের সঙ্গে বৃহস্পতিবার (১ এপ্রিল) আইপিএল খেলতে ভারতে উড়াল দেওয়ার কথা ছিল হ্যাজেলউডের। কিন্তু বিমানে চড়লেন না তিনি।

হ্যাজেলউড জানান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বাংলাদেশ সফরসহ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজের জন্য আইপিএলে যাচ্ছেন না তিনি।

অস্ট্রেলিয়ার এই ব্যস্ত সূচির আগে পরিবারকে সময় দিতে চান হ্যাজেলউড। কারণ সফর শুরু হলে দীর্ঘ সময় জৈব বলয়ে থাকতে হবে তাকে।যে কারণে আইপিএল চলাকালীন সময়টি স্ত্রী-সন্তানদের জন্য বরাদ্দ রেখেছেন এই অসি তারকা পেসার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজেলউড বলেন, দীর্ঘ ১০ মাস ধরে নানা সময়ে সুরক্ষা বলয়ে ও কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। সামনের শীত মৌসুম আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজে লম্বা সফর আছে, সেটি শেষে সম্ভবত বাংলাদেশ সফরও আছে। এর পর টি-টোয়েন্টি, বিশ্বকাপ; তার পর অ্যাশেজ। দারুণ গুরুত্বপূর্ণ বছর তাই সামনে। আমি তাই ঠিক করেছি, এখন বিশ্রাম নেব। আগামী মাস দুয়েক অস্ট্রেলিয়াতেই কাটাব। পরিবারকে সময় দেব।

প্রসঙ্গত, এবারের আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলার কথা ছিল হ্যাজেলউডের। গত আসরেও এই দলে ছিলেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.