Advertisement
জুমবাংলা ডেস্ক : অনলাইনে জুয়ার অ্যাপস শতভাগ বন্ধের ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জুয়ার অ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ‌্যমে গুজব ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্টদের জোরালো উদ‌্যোগ গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওস্থ টেলিযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তর পরিদর্শনকালে এমন নির্দেশনা দেন পলক। এ সময় অধিদপ্তরে স্থাপিত ‘সাইবার থ্রেট ডিটেনশন অ্যান্ড রেসপন্স সেন্টার’ পরিদর্শন করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় স্বল্প সম্পদে ভালো ফল পাওয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, অতিরিক্ত সচিব মোহাম্মদ গোলাম সরওয়ার ই কায়নাত, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক মোঃ সাহাব উদ্দিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বছরজুড়ে ২৮ হাজার অগ্নিকাণ্ড, ৭৯২ কোটি টাকার ক্ষতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.