Advertisement

স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মানুষের স্বাস্থ্য ও জীবনের কথা মাথায় রেখেই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবারের আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি—টোয়েন্টি লিগের এবারের সংস্করণ শেষমেশ মাঠে গড়াবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়!

এর আগে আইপিএল আয়োজন করতে চেয়ে বিসিসিআই-কে প্রস্তাব দেয় শ্রীলঙ্কা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় বিসিসিআই। আর তাই এবার আইপিএল আয়োজনে আগ্রহ প্রকাশ করলো সংযুক্ত আরব আমিরাত।

২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু সেই সময় করোনার প্রকোপে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় আইপিএল। এর পর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিপুল অর্থ ক্ষতির কথা মাথায় রেখে মেগা ফ্র্যাঞ্চাইজি লিগকে বাতিলও ঘোষণা করেনি ভারতীয় বোর্ড। এদিকে ২০১৪ সালে নির্বাচনের কারণে আরবদেশে আইপিএলের বেশ কিছু ম্যাচ হয়েছিল। এবারেও তেমনভাবে আইপিএল সম্ভব কি!

বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত আইপিএল আয়োজন করতে চেয়ে আগ্রহ দেখিয়েছে। তবে যেহেতু এখন আন্তর্জাতিক যাতায়াত বন্ধ রয়েছে, তাই এ বিষয়ে এখন কোনও সিদ্ধান্ত হয়নি।

ধুমাল আরও বলেন, খেলোয়াড় এবং অংশগ্রহণকারী প্রতিটি ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। আর বর্তমানে সারা বিশ্বেই ভ্রমণ প্রায় নিষিদ্ধ, এমন অবস্থায় বিদেশে আইপিএল আয়োজন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.