
প্রধানমন্ত্রী ঘরে বসে নামাজ পড়তে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনার কথা উল্লেখ করে বলেন, মসজিদে নামাজ পড়তে গিয়ে কে কখন সংক্রমণ হবে, তার কোনও ঠিক নেই। সেজন্য আমরা বলেছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা গেছে ঘরে বসে নামাজ পড়বেন। আল্লাহ নিশ্চয়ই ডাক শুনবেন। সবার কাছে আহ্বান জানাবো প্রত্যেকে ঘরে বসে নামাজ পড়েন, দোয়া করেন সবাই, যেন এই করোনাভাইরাসের হাত থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে পারে। এটাই আমাদের একমাত্র চাওয়া।
সোমবার সকালে গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আট জেলার প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



