অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। আসন্ন রমজানজুড়ে তিনি উপস্থাপনা করছেন রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার সেই স্বাদ’।

উপস্থাপনা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাফা কবির বলেন, তিনি নিজেকে একজন ‘ফুডি’ মনে করেন। খাওয়ার পাশাপাশি রান্না করতেও তার দারুণ আগ্রহ। রমজান এলেই সাধারণত তিনি বিশেষ কিছু ইফতার রেসিপি তৈরি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। তবে এবার সেই অভিজ্ঞতা আরও বড়ো পরিসরে ভাগ করে নিচ্ছেন উপস্থাপক হিসেবে।

তিনি জানান, এর আগে কখনো হোস্টিং না করলেও রান্না ও খাবারের প্রতি ভালোবাসা থেকেই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া। অনুষ্ঠানটিতে প্রতি পর্বে থাকছেন খ্যাতনামা অতিথিরা, যারা সাফা কবিরের রান্নাঘরে এসে তার সঙ্গে একসঙ্গে রান্না করবেন এবং ভাগ করে নেবেন নানা গল্প।
আরও পড়ুনঃ
এই অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তের কথা উল্লেখ করে সাফা কবির বলেন, একটি পর্বে তার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার মা। মায়ের সঙ্গে একই অনুষ্ঠানে কাজ করতে পারা তার জন্য বিশেষ আনন্দের।
প্রাণ গুড়া মশলা প্রেজেন্টস ‘ভালোবাসার সেই স্বাদ’ অনুষ্ঠানটি প্রতিদিন রমজানে বিকেল ৪টা ১৫ মিনিটে প্রচারিত হবে চ্যানেল আই-তে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


