
ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইএ-২০৮ ফ্লাইটে করে সিলেটে আসা যাত্রী ফয়েজ আহমেদ উড়ন্ত অবস্থায় কয়েকজন যাত্রীর সঙ্গে অসদাচরণ করেন। ভুক্তভোগিরা বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে ফয়েজ তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন। এমনটি বিমানের কেবিন ক্রু-দের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এসময় বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। পরে দুপুর ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সিভিল এভিয়েশন ও বিমানবন্দর কর্তৃপক্ষ ফয়েজকে আটক করে থানাপুলিশের কাছে হস্তান্তর করে। ফয়েজের পৈত্রিক বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান যাত্রী ফয়েজ আহমদ জানিয়েছেন তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত। বেশ কয়েকবার ক্রু-দের কাছে খাবার চেয়ে না পেয়ে তিনি অসুস্থবোধ করেন এবং একটু উচ্চস্বরে কথা বলেন। এসময় ক্রু-দের সঙ্গে তার খানিক ধস্তাধস্তিও হয়। পরে বিমান থেকে নামার পর তাকে আটক করা হয়।
ওসি বলেন- এ ঘটনা কেবিন ৪ জন ক্রু’র পক্ষ থেকে জিডি করা হয়েছে। আমরা দুপক্ষের বক্তব্য শোনার পর ব্রিটিশ নাগরিককে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



