জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হয়ে ভারতে ত্রিপুরায় পাচারের সময় আজ ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছসহ এক লোককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সারোয়ার আলম (২৭) নামের এক যুবককে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম ওই এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে মাছগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো।গোপন সংবাদের ভিত্তিতে আদ্রা গ্রামের ভেতরে অভিযান চালায় বাংলাদশে সেনাবাহিনীর একটি অভিযানিক দল। এসময় ১ হাজার ৫০ কেজি ইলিশসহ পিকআপটি জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় এক যুবককে।
এই ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, আটককৃত পাচারকারীসহ জব্দ করা ইলিশ মাছগুলো সেনাবাহিনী তার মাধ্যমে থানায় হস্তান্তর করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পাচারকারী সারোয়ার আলমসহ জব্দকৃত ইলিশ মাছগুলো আগামীকাল মঙ্গলবার আদালতে নেয়ার পর করণীয় জানা যাবে।
ব্যাংক খাতের সংস্কারে দৃশ্যমান হতে হচ্ছে টাস্কফোর্সের কার্যক্রম : গভর্নর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



