Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা এবার ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা
আন্তর্জাতিক খেলাধুলা ফুটবল

এবার ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা

By জুমবাংলা নিউজ ডেস্কমে 19, 2021Updated:মে 19, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকার দখলকে কেন্দ্র করে ১০ দিন ধরে সংঘাত চলছে ফিলিস্তিনের প্রভাবশালী দল হামাস এবং ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। এদিকে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় ফুটবলারদের প্রতিবাদ ছিল শুরু থেকেই। তবে মাঠে পতাকা ওড়ানোর রীতিটা শুরু করেছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। সে ধারায় এবার যোগ দিলেন পল পগবা। ম্যাচের ফলাফল হামজার মতো সুখকর না হলেও ফুলহ্যামের বিপক্ষে ১-১ ড্র করার পর তিনি মাঠে উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা।

ওল্ড ট্র্যাফোর্ডে সেদিন ফিরেছিল দর্শক। করোনা মহামারির পর এই প্রথম দশ হাজার দর্শককে মাঠে প্রবেশাধিকার দিয়েছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। শুরুতে এডিনসন কাভানির দুরন্ত গোলে এগিয়ে গেলেও এরপর রক্ষণের ভুলে গোল হজম করে ড্রয়ে বাধ্য হয় রেড ডেভিলরা। কিন্তু তাতে কি আর মানবতার ডাকে সাড়া দেওয়া বন্ধ থাকে? থাকেওনি।

ম্যাচ শেষ হতেই তাই ইউনাইটেডের দুই মুসলিম ফুটবলার পগবা আর আমাদ দিয়ালো ত্রায়োরেকে ‘ল্যাপ অফ অনার’ দিতে দেখা গেল ফিলিস্তিনের পতাকা হাতে। এজন্যে অবশ্য কোনো প্রকারের জরিমানা বা শাস্তির মুখে পড়তে হচ্ছে না দু’জনকে, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। যেমনটা পড়তে হয়নি লেস্টারের হামজা চৌধুরী ও ওয়েসলি ফোফানাকেও।

ইংলিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএ সূত্র ধরে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এমন পরিস্থিতিতে কোনো ফুটবলারই জরিমানার মুখে পড়বেন না। একই বিষয় প্রযোজ্য প্রিমিয়ার লিগের ৩৭তম গেমউইকে ফেরা ১০০০০ সমর্থকের ক্ষেত্রেও।

পগবা ও দিয়ালোর পতাকা ওড়ানোর বিষয়টাকে ইউনাইটেড কোচ ওলে গুনার সোলশায়ারও দেখছেন বেশ সহজভাবেই। বললেন, ‘আমাদের দলে ভিন্ন পটভূমি, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড় আছেন। আমার মনে হয় তাদের দৃষ্টিভঙ্গিকে আমাদের সম্মান জানানো উচিত। ফুটবলের বাইরে আমার খেলোয়াড়রা যা ভাবে, তা যদি অন্যের চেয়ে ভিন্নও হয়, তাহলেও সেটাকে ইতিবাচক হিসেবেই দেখা উচিত।’

ফুটবলের বাইরের খেলোয়াড়দের ভাবনা-চিন্তার বিষয়ে বলতে গিয়ে রেড ডেভিল কোচ উদাহরণ দেন বিনামূল্যে শিশুদের খাদ্য অধিকার নিশ্চিত করা মার্কাস র‍্যাশফোর্ডের বিষয়টি। তিনি যোগ করেন, ‘আমার মতে, আমরা এর আগেও দেখেছি যে, খেলোয়াড়রা কিছু কিছু বিষয় বেশ গুরুত্ব দিয়ে দেখে। বলতে পারেন মার্কাস র‍্যাশফোর্ডের কথা, সে যে পার্থক্য গড়ে দিয়েছে তার কথা। ভিন্ন মত ধারণের অধিকারকে আমরা সম্মান জানাই।’

ফিলিস্তিনের গাজা উপত্যকার দখলকে কেন্দ্র করে ১০ দিন ধরে সংঘাত চলছে ফিলিস্তিনের প্রভাবশালী দল হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে। সংঘাতে ইসরায়েলি সেনবাহিনীর বিমান হামলা ও আর্টিলারি গোলার আঘাতে এখন পর্যন্ত গাজায় মারা গেছেন ২১৮ জন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী আছেন; আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি।

অন্যদিকে হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে এ পর্যন্ত নিহত হয়েছেন ১২ জন, আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন ফুটবলার সংহতি জানিয়েছেন ফিলিস্তিনের প্রতি। লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ, সাদিও মানে, ম্যানসিটি ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ, আর্সেনালের মোহামেদ এলনিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে মুশফিকুর রহিমও মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের সঙ্গে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

জুন 12, 2026
বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

জুন 12, 2026
বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

জুন 12, 2026
Latest News
ছাগলের ক্লোন

দুধের সুনামি! চীনে সফলভাবে ছাগলের ক্লোন

বিশ্বকাপ

এবারের বিশ্বকাপ জিতবে কোন দল জানালেন সেই অর্থনীতিবিদ ?

বিপর্যস্ত মরক্কো

বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে বড় পরিবর্তন

সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নগদের বিশেষ কুইজ ও রিচার্জ অফার

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Football

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ব্রাজিলের, আর্জেন্টিনা-জার্মানির কয়টি করে

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa