
বাংলাদেশের চেয়ে ভারত অনেক ভালো দল উল্লেখ করে একটি ভিডিওতে হাসি বলেছেন, ‘ভারতকে হারানো অসম্ভব না। তবে এমন কিছুর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমি মনে করি ভারত বাংলাদেশের জন্য যথেষ্ট ভালো দল। তবে বাংলাদেশ নিজেদের জন্য সুযোগ সৃষ্টি করেছে।’ একই সাথে ভারতকে সেমিফাইনালেও দেখছেন সাবেক এই অজি ব্যাটসম্যান।
রোহিত, কোহলিদের সামর্থ্য নিয়ে হাসির ভাষ্য, ‘ভারতের যথেষ্ট সামর্থ্য আছে। প্রত্যাশা করতেই পারেন, ভারত সেমিফাইনাল খেলবে।’ আফগানিস্তানকে ৬২ রানে হারিয়ে সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। আগামী ২রা জুলাই ভারতের বিপক্ষে জয় পেলে আরও এক ধাপ এগিয়ে যাবে মাশরাফিবাহিনী। এর জন্য অবশ্যই তাদেরকে তিন বিভাগেই সেরাটা দিয়ে খেলতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



