Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার যে পদ্ধতিতে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা
জাতীয়

এবার যে পদ্ধতিতে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

By Saiful IslamJuly 16, 20202 Mins Read

এবার যে পদ্ধতিতে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে চলমান করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী আগস্ট মাসে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর (ডিপিই)। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হবে।

প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। দীর্ঘদিন পর নিয়োগ হওয়ায় লিখিত পরীক্ষায় (এমসিকিউ) নতুন ধরন আসবে কিনা- এমন শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে।

এসব ব্যাপারে বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

ডিপিই মহাপরিচালক বলেন, ‘আমরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। সবকিছু এখন করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।’

মো. ফসিউল্লাহ আরো বলেন, ‘আমরা পরীক্ষা পদ্ধতিতে কোন পরিবর্তন আনছি না। পরীক্ষার মানবন্টনেও কোন পরিবর্তন হবে না। আগের নিয়মেই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে।’

ডিপিই সূত্রে জানা গেছে, সারাদেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ২৬ হাজার নিয়োগ দেয়া হবে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে। আর ১৪ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে প্রাথমিক বিদ্যালয়ে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রার্থীদের মূল্যায়ন করা হয়। প্রথমে নেয়া হয় এমসিকিউ বা বহুনির্বাচনী পরীক্ষা। এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বরের প্রশ্ন আসে। বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০টি প্রশ্ন থাকে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ হবে। প্রত্যেক ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। পরীক্ষার জন্য বরাদ্দ সময় ১ ঘণ্টা ২০ মিনিট। এমসিকিউতে উত্তীর্ণদের ডাকা হয় মৌখিক পরীক্ষায়। এ ধাপে থাকে ২০ নম্বর। ভাইভায় টিকলে পরবর্তী যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

June 23, 2026
২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

June 23, 2026
বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

June 23, 2026

Latest News

বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি

আগামী ৫ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৫ কোটি গাছ রোপণ

২৫ কোটি গাছ রোপণ : বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের

বাণিজ্যমন্ত্রী

নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে : বাণিজ্যমন্ত্রী

বিআইডব্লিউটিএর পরিচালক

আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ বরখাস্ত

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

তথ্য উপদেষ্টা

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত খুলবে, আশা তথ্য উপদেষ্টার

বিজিবি মোতায়েন

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

ভাইরাল মহিষ

সাভারের বিএলআরআইতে ঠাঁই হলো ভাইরাল মহিষ ’ডোনান্ড ট্রাম্পের’

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa