Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার শোভন-রাব্বানীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মুখ খুললেন কাদের
জাতীয়

এবার শোভন-রাব্বানীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মুখ খুললেন কাদের

By Sibbir OsmanSeptember 17, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ছাত্রলীগের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চাঁদাবাজির ঘটনায় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলেও আইনগত কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ক্রিমিনাল অফেন্স থেকে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অনেক মন্ত্রী, এমপির নামে দুদকে মামলা হয়েছে। তারা দুদকের জিজ্ঞাসাবাদে হাজিরাও দিয়েছেন। শেখ হাসিনার সরকার কোনও অনিয়মের তোয়াক্কা করে না। অনিয়ম-দুর্নীতি কেউ করে থাকলে কোনও ছাড় নয়।’
শোভন-রাব্বানী

Advertisement

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের বিষয়ে নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ছাত্রলীগের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর নির্দেশে অনেক যাচাই-বাছাইয়ের পর নেতা নির্বাচন করা হয়েছিল। নেত্রীর নির্দেশে আমি তাদের নাম ঘোষণা করেছিলাম। তাদের ক্যারিয়ার, রেজাল্ট সবই ভালো ছিল। তারপরও এমন ঘটনায় নেত্রী অনেক মনঃক্ষুণ্ন হয়েছেন। এটি অন্যদের জন্য অনুকরণীয়।’

এবার শোভন-রাব্বানীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মুখ খুললেন কাদের
ফাইল ছবি

ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতাসীন দলের মধ্যে অনেক সমস্যা থাকে। কিছু আগাছা, পরগাছা, সুবিধাবাদী ও অনুপ্রবেশকারী দলের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সরকারের ভালো কাজের প্রশংসা অনেক সময় এদের কারণে ম্লান হয়ে যায়।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর ক্লিন ইমেজ দেশ-বিদেশে সমাদৃত। দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে যা প্রয়োজন তিনি তাই করছেন। যুবলীগের বিষয়টিও আলোচনায় এসেছে। যেহেতু যুবলীগ নিজেরাই নিজেদের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে, দেখি সেখানে কী হয়। নিজেরাই যদি নিজেদের পরিবর্তন করতে পারে, সেটি ভালো।’

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে দলীয় নেতাকর্মীদের বিষয়ে তদন্ত করা ক্ষমতার অপব্যবহার কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের ভাবমূর্তি ও সরকারের কাজকর্মে যারাই বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে রিপোর্ট করাই গোয়েন্দা সংস্থার কাজ। আমরা নিজেরাই যদি নিজেদের সম্মানহানির কাজ করি, তাহলে গোয়েন্দা সংস্থা তদন্ত করলে ক্ষতি কী? আপন ঘরে সুপ্ত অভিযান অব্যাহত থাকবে। নিজেরাই যদি সংশোধিত হই তাহলে ভালো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa