Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এবার সার্জিও রামোস পিএসজি ছাড়ছেন
খেলাধুলা ফুটবল

এবার সার্জিও রামোস পিএসজি ছাড়ছেন

By rskaligonjnewsJune 3, 2023Updated:June 3, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক:  ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়ছেন লিওনেল মেসি। আগামী সপ্তাহেই নাকি ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নতুন সিদ্ধান্ত নিবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসিকে নিয়ে নানা গুঞ্জনের মাঝেই এবার জানা গেল, পিএসজি ছাড়ছেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার সার্জিও রামোসও।

পিএসজি

Advertisement

শুক্রবার সামাজিক মাধ্যমে পিএসজিকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন রামোস নিজেই। সেক্ষেত্রে ফরাসি লিগ ওয়ানে ক্লেরমত ফুতের বিপক্ষে পিএসজির জার্সিতে আজ রাতে শেষ ম্যাচ খেলবেন এই ডিফেন্ডার।

নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে স্প্যানিশ ডিফেন্ডার রামোস লেখেন, ‘আগামীকাল এক বিশেষ দিন। আমার জীবনের আরেকটি মঞ্চকে বিদায় জানাতে যাচ্ছি। পিএসজিকে বিদায়।’

তিনি আরো লিখেছেন, ‘আমি জানি না একজন মানুষ কত জায়গায় নিজের মতো মনে করতে পারে। কিন্তু সত্যি বলতে নিঃসন্দেহে পিএসজি, ভক্তরা এবং প্যারিস তার মধ্যে ছিল অন্যতম। দুটো বিশেষ বছরের জন্য ধন্যবাদ, যার জন্য আমি সব টুর্নামেন্টে খেলতে পেরেছি এবং সবটুকু দিতে পেরেছি।’

চলতি মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার ব্যাপার গত পরশু সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ক্রিস্টোফের গ্যালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’

রামোস-মেসি দুজনেই পিএসজিতে এসেছেন ২০২১-২২ মৌসুমে। মেসি প্রায় ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে এসেছিলেন আর রিয়াল মাদ্রিদে ১৬ বছর কাটিয়ে পিএসজিতে এসেছিলেন রামোস। দুই মৌসুম খেলে দুজনেই বিদায় জানাচ্ছেন প্যারিসিয়ানদের।

এখন পর্যন্ত পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে রামোস খেলেছেন ৫৭ ম্যাচ, করেছেন ৫ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১ গোলে। মেসির মতো রামোস পিএসজির জার্সিতে দুটো লিগ ওয়ান (২০২১-২২,২০২২-২৩) এবং একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন।

বেনজেমা রিয়াল মাদ্রিদেই কি থাকছেন?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026

Latest News

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa