Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এবার সেই পাঠাও চালককে মোটরসাইকেল দেওয়ার ঘোষণা রাব্বানীর
জাতীয়

এবার সেই পাঠাও চালককে মোটরসাইকেল দেওয়ার ঘোষণা রাব্বানীর

By Sibbir OsmanSeptember 28, 20212 Mins Read

এবার সেই পাঠাও চালককে মোটরসাইকেল দেওয়ার ঘোষণা রাব্বানীর

Advertisement
জুমবাংলা ডেস্ক: রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’র চালক শওকত আলীকে মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগের মাধ্য ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক স্ট্যাটাসে গোলাম রাব্বানী লিখেছেন, টিম পজেটিভ বাংলাদেশ এর পক্ষ থেকে শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে শওকত আলমকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি।

গোলাম রাব্বানী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওই ঘটনার দুঃখ প্রকাশ করে লিখেছেন, জনাব শওকত আলম সোহেল; করোনা দুর্যোগে নিজের ছোট্ট দোকানের ব্যবসা বন্ধ হয়ে গেলে, জীবন জীবিকার তাগিদে কয়েকমাস যাবত পাঠাও রাইডার হিসেবে রাস্তায় নামেন!

চরম অর্থনৈতিক দৈন্যদশার মাঝে ‘মরার উপর খাঁড়ার ঘা’… একটা মানুষ কতটা কষ্ট পেলে, কতটা অসহায়ত্ব তাকে গ্রাস করলে ক্ষোভে-দুঃখে উপার্জনের একমাত্র অবলম্বন, মোটরসাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়, মানবিক হৃদয় দিয়ে সেটা অনুধাবনের চেষ্টা করুন!

আমি টিম পজেটিভ বাংলাদেশ(টিপিবি) এর পক্ষ থেকে ‘দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার’ হিসেবে শওকত আলম ভাইকে একটি ভালো মানের মোটরসাইকেল কিনে দেয়ার ইচ্ছা প্রকাশ করছি। তার সাথে ফোনে কথা হয়েছে, কিছুক্ষণ পরেই টিপিবি’র অফিসে আসবে। সরাসরি কথা বলে দ্রুততম সময়ে বাইক হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।

আর আজকে বাংলাদেশ পুলিশের সুযোগ্য মহাপরিদর্শক, শ্রদ্ধেয় ড. বেনজির আহমেদ এর জন্মদিনে তার গুণমুগ্ধ ভক্ত ও স্নেহাশিস অনুজ হিসেবে আকুল আবেদন, এই দুর্যোগকালীন সময়ে রাইড শেয়ারিং এপ্লিকেশন ভিত্তিক লক্ষাধিক সাধারণ চালকদের অসহায়ত্বের কথা বিবেচনা করে, তাদের প্রতি নমনীয়, সহনশীল আচরণ ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে দেশব্যাপী ট্রাফিক পুলিশের প্রতি যথাযথ নির্দেশনা দেবেন। শওকত আলম ভাইয়ের মতো আরো অনেকেই আছেন, যারা পেশাদার চালক নন, করোনা দুর্যোগকালীন উদ্ভুত পরিস্থিতিতে চাকরি/ ব্যবসা হারিয়ে বাধ্য হয়ে বাইক নিয়ে রাস্তায় নেমেছেন।

এর আগে, আলোচিত সেই পাঠাও চালক শওকত আলমকে একটি মোটরসাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন।

উল্লেখ্য, সোমবার (২৭ সেপ্টেম্বর) বাড্ডা লিংক রোড এলাকায় জনতা ইনস্যুরেন্সের সামনে ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন শওকত আলম নামে এক পাঠাও চালক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa