
১, ১, ১, ২৯, ১, ৩৩, ১। এটা ছিল লিটন দাসের নিউজিল্যান্ড সফরের আমল নামা। জাতীয় দলে তার জায়গা নিয়েও অনেকে তুলেছেন প্রশ্ন। এশিয়া কাপের ফাইনালে লিটন দাস দারুণ ব্যাটিং করেছিলেন। লিটনের সমালোচনার সময় সেটাকেই ঢাল হিসেবে ব্যবহার করলেন মাশরাফি।
‘সম্প্রতি ২-১টা ইনিংসে আমরা দেখেছি লিটন কেমন খেলোয়ার। আমি এশিয়া কাপের ফাইনালের কথা বলছি। তার বিধ্বংসী ব্যাটিংয়ের সামর্থ রয়েছে।”
‘ব্যাটিং কোচ ওকে নিয়ে কাজ করছে। ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন হল ধারাবাহিকতা। ও যদি ওর সহজাত খেলা খেলতে পারে তাহলে সেটা আমাদের জন্যই ভালো হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



