
সোমবার (৮ মার্চ) রাত ৮টায় বসুরহাট বাজারে এক প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ ঘোষণা দেয়। ওই সময় সমাবেশ থেকে মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৩টায় বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচির ডাক দেয় নেতৃবৃন্দ।
সমাবেষে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুব রশিদ মঞ্জু, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাসিব আহসান আলাল, ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়েদল হক কচি, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালেকিন রিমন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



