Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এভারেস্টের প্লাস্টিকের স্তূপ দিয়ে শিল্পকর্ম
আন্তর্জাতিক

এভারেস্টের প্লাস্টিকের স্তূপ দিয়ে শিল্পকর্ম

By Shamim RezaJanuary 21, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পর্বতারোহীদের ব্যবহৃত অক্সিজেন বোতল, ছেড়া তাঁবু, দড়ি, ভাঙা মই, ক্যান আর প্লাস্টিকের মোড়ক, সবই আছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে। বরফে আবৃত সাদা শুভ্র এভারেস্ট তাই এখন যেন প্লাস্টিকেই আবৃত।

পর্বতারোহী আর ট্রেকাররা ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এ পর্বত আর আশপাশের এলাকাকে বানিয়েছে জঞ্জালের স্তূপে।

সর্বোচ্চ পর্বত শৃঙ্গকে দূষণমুক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দর্শনার্থী তথ্যকেন্দ্র সাগারমাথা নেক্স সেন্টারের প্রধান টমি গুস্তাফসন। যেখানে স্থানীয় বাসিন্দা আর দেশি বিদেশি শিল্পীরা মাউন্ট এভারেস্টে ফেলে যাওয়া আর্বজনা পুনঃপ্রক্রিয়াজাত করতে সহায়তা করবে।

তারা স্থানীয়দের প্রশিক্ষণের মাধ্যমে শেখাবেন কীভাবে আর্বজনা দিয়ে সুন্দর কিছু বানানো এবং প্রদর্শন করা যায়। এভারেস্টের কাছাকাছি একটি গ্যালারিতে প্রদর্শন করা হবে আবর্জনা দিয়ে তৈরি শিল্পকর্ম। এতে করে পর্বতকে আবর্জনার স্তূপ বানিয়ে ফেলা থেকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আর এতে তরুণরাও হবে উৎসাহিত।

এই কেন্দ্রটি ৩ হাজার ৭৮০ মিটার উঁচুতে এভারেস্ট বেস ক্যাম্পের কাছেই অবস্থিত। লুকলা থেকে যেতে সময় লাগে ২ দিন। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতেই এ শিল্পকর্মগুলো প্রদর্শন এবং বিক্রি করা হবে, আবার উপহার হিসেবেও দেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। পর্বত থেকে আবর্জনা সংগ্রহ করে তা আবার স্থানীয়দের কাছে পৌঁছানো এবং সর্বশেষ শিল্পকর্মগুলো আবার প্রদর্শন কেন্দ্রে নেওয়া সবচেয়ে চ্যালেঞ্জিং মনে করছেন তারা। প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগব্যবস্থার কারণে তা আরও দুরূহ হতে পারে।

পর্বতের আশপাশে ফেলা আবর্জনা অনেক সময় সেখানেই পুড়িয়ে দিতে হয়, এতে বায়ু, মাটি, পানি দূষিত হয়।

সাগারমাথা নেক্সট প্রকল্পের ফিনজো শেরপা বলেন, ‘আমাকে বহন করে আনো’ এই উদ্যোগে প্রত্যেক গাইড এবং পর্যটককে অন্তত ১ কেজি করে আবর্জনা লুকলা বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসার অনুরোধ করা হবে। এখান থেকে আবর্জনা সহজেই কাঠমান্ডু নেওয়া হবে। সুরক্ষিত থাকবে সর্বোচ্চ পর্বতশৃঙ্গের পরিবেশ।

২০১৯ সালে ৮০ হাজার ট্রেকার, পবর্তারোহী আর গাইড এভারেস্টে ভ্রমণ করেন। এভারেস্টের প্রথম আরোহী নিউজিল্যান্ডের স্যার অ্যাডমন্ড হিলারি ও নরওয়ের শেপরা তেনজিং। তারা ১৯৫৩ সালে মাউন্ট এভারেস্টে পা রাখেন। হিমালয় ডাটাবেজের তথ্য অনুযায়ী, এরপর থেকে এখন পর্যন্ত ৪ হাজার মানুষ ৬ হাজার ৫৫৩ বার নেপালের মাউন্ট এভারেস্ট জয় করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

February 4, 2026
News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

February 4, 2026
Latest News
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.