জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বাংলাদেশের গত ১০০ বছরের নির্বাচনকে পর্যবেক্ষণে আনা হলে এবারের সিটি নির্বাচনের মতো এমন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আর কখনো দেখা যায়নি।

Advertisement
ঢাকার দুই সিটির নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

হানিফ বলেন, এত শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা করে আজকে যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে সেই ভোটের পরে বিএনপি তাদের পরাজয়ের আশঙ্কা করে আগেভাগে কিছু অভিযোগ করার জন্য এই সমস্ত নির্লজ্জ মিথ্যাচার করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হানিফ বলেন, এই যে নির্লজ্জ মিথ্যাচার ফখরুল সাহেব গণমাধ্যমে করেছেন, এই মিথ্যাচারে কান দেবেন না। বিভ্রান্ত হবেন না।

মির্জা ফখরুলকে অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারলে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন হানিফ।

হানিফ বলেন, টানা সরকারি ছুটি ও গণপরিবহন বন্ধ থাকায় অনেক ভোটারই হয়ত ঘরের বাইরে যেতে আগ্রহ প্রকাশ করেননি। সেক্ষেত্রে ভোটের টার্নআউটটা আমাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে নির্বাচন কমিশন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আগামীকাল রবিবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.