Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এমপি আনারের মরদেহের টুকরো হস্তান্তর হয় পাবলিক টয়লেটে
জাতীয়

এমপি আনারের মরদেহের টুকরো হস্তান্তর হয় পাবলিক টয়লেটে

By Saumya SarakarMay 28, 20244 Mins Read

এমপি আনারের মরদেহের টুকরো হস্তান্তর হয় পাবলিক টয়লেটে

Advertisement
জুমবাংলা ডেস্ক : কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনারের মরদেহ টুকরো টুকরো করে পাবলিক টয়লেট থেকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কলকাতায় তদন্তে থাকা বাংলাদেশের ডিবি প্রধান হারুন অর রশিদ।

সোমবার (২৭ মে) দিনভর তদন্তের স্বার্থে বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সন্ধ্যায় ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এদিন এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে যে পাবলিক টয়লেটে হস্তান্তর করা হয় সে জায়গাটিও পরিদর্শন করেন বাংলাদেশের ডিবি প্রধান।

তিনি বলেন, যে পাবলিক টয়লেট, যে জায়গাটাতে তারা মরদেহটিকে বিভিন্ন টুকরো করে হস্তান্তর করেছিল সে জায়গাটা আজকেও পরিদর্শন করেছি। আমরা তদন্তের স্বার্থে সম্ভাব্য প্রতিটি জায়গা পরিদর্শন করেছি।

হারুন অর রশিদ আরও বলেন, শনিবার (২৫ মে) বিমানবন্দর থেকে বেরিয়েই আমরা নিউটাউন থানার তদন্ত কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাই। সবকিছু পর্যবেক্ষণ করার পর আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি প্রধানের সঙ্গে কথা বলি।

‘কলকাতা পুলিশ যে ঘাতককে গ্রেফতার করেছে, তাকে নিয়ে আমরা আজও পুরো ঘটনাস্থল ঘুরে দেখলাম ও প্রতিটি জায়গায় কোথায় কী করেছে, সবটাই আমরা পাই টু পাই তার কাছ থেকে শুনেছি।’

সোমবার সকালের দিকে টিআই প্যারেড করানোর জন্য নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনে আনা হয় গ্রেফতার আসামি জিহাদকে। ১৩ মে এই সঞ্জীবা গার্ডেনের ‘বিইউ-৫৬’ ডুপ্লেক্স ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

ফ্ল্যাটের যে ঘরটি এমপিকে হত্যা করা হয়েছে, সেখানে যান বাংলাদেশের ডিবি প্রধান। সঙ্গে ছিলেন ভারতের সিআইডি কর্মকর্তারা ও নিউ টাউন থানার পুলিশ। জিহাদকে সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ঘটনার পুনঃনির্মাণ করেন তারা।

হারুন অর রশিদ জানান, জিহাদকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে এমপি আনারের লাশ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের কৃষ্ণমাটি বাগজোলা খাল ও তার আশেপাশের এলাকায়। সোমবার ঘূর্ণিঝড় রিমালের প্রভাব থাকলেও জিহাদকে নিয়ে সেই বাগজোলা খাল পরিদর্শনে যান তিনি।

সঞ্জীবা গার্ডেনের নিস্তব্ধতা দেখে হারুন অর রশিদ বলেন, আমাদের প্রাণবন্ত সংসদ সদস্য আনারকে হত্যা করে তার লাশটাকে টুকরো টুকরো করে ঠান্ডা মাথায় পরিকল্পনামাফিক গায়েব করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অপরাধীরা ঘটনাকে ভিন্ন ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যে আলিশান বাড়িতে এমপিকে হত্যা করা হয়েছে; আমাদের মনে হয়, এখনো সেখানে ঘাতকদের অট্টহাসি শুনতে পাচ্ছি, এমপির কান্না শুনতে পাচ্ছি।

একজন সংসদ সদস্য এখানে এলেন, আর তার নিজ দেশেরই কিছু মদতদাতা পাশবিক কায়দায় অত্যন্ত ঠান্ডা মাথায় তাকে হত্যা করে ফেললো। এমনকি, মরদেহটি যাতে খুঁজে না পাওয়া যায়, তার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হত্যায় কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে হারুন অর রশিদ জানান, এসব বিষয় নিয়ে কাজ চলছে, আমরা পরে জানিয়ে দেবো। তদন্তের স্বার্থে এখন আর কিছু বলতে পারছি না।

পশ্চিমবঙ্গে সিআইডি কর্মকর্তাদের তদন্তের অগ্রগতির প্রশংসা করে বাংলাদেশের ডিবি প্রধান বলেন, পশ্চিমবঙ্গের তদন্ত কর্মকর্তারা যেভাবে কাজ করছেন, তাতে আমি সন্তুষ্ট। আমি নিশ্চিত যে পুরোপুরি না হলেও, শিগগির তারা লাশের অংশ খুঁজে পাবেন। তারা যে আপ্রাণ চেষ্টা করছে, সেটা আমরা নিজের চোখেই দেখলাম। এখানকার তদন্ত কর্মকর্তারা তাদের পাওয়া সব তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন। যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসা করেও আমরা অনেক তথ্য পেয়েছি।

তিনি আর বলেন, তদন্তের অগ্রগতি মূলত একটি লম্বা প্রক্রিয়ার বিষয়। যেহেতু দুটি দেশে অপরাধ সংগঠিত হয়েছে ও বাংলাদেশেও যেহেতু এ ঘটনায় একটি মামলা হয়েছে, তাই আমরা দুই দেশেই তদন্ত চালাচ্ছি। ঘটনাটি অনেক দিনের সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে ঘটানো হয়েছে। তবে নিশ্চিত করে বলার সময় আসেনি যে ঠিক কী কারনে এই অপরাধ সংঘটিত হয়েছিল। পরবর্তী সময়ে সবটাই জানানো হবে।

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।

নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলে না তিনবারের এই সংসদ সদস্যের। বুধবার (২২ মে) হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে আনোয়ারুল আজীম খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ। এ ঘটনায় এখন পর্যন্ত কলকাতায় একজন ও বাংলাদেশে তিনজন গ্রেফতার হয়েছেন। তারা হত্যাকাণ্ড বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন। তবে এখনো হত্যাকাণ্ড ও মরদেহ পাওয়ার জট খোলেনি।

এমপি আনারের লাশের খোঁজে রুদ্ধশ্বাস অভিযান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa