Advertisement

কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়ি বহরে থাকা একটি গাড়ির চাপায় মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।

এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চকরিয়ার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়ালিদ বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকার বাসিন্দা আমান উল্লাহর ছেলে। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুতুবদিয়ায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে আলমগীর ফরিদ ডজনখানেক গাড়ির বহর নিয়ে চকরিয়ার বদরখালী সড়ক হয়ে মহেশখালী ফিরছিলেন। পথিমধ্যে গাড়িবহরটি বদরখালীর আহমেদ কবিরের ঘাটা এলাকায় পৌঁছালে বহরে থাকা তৃতীয় গাড়ি শিশু ওয়ালিদকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওয়ালিদকে চাপা দেওয়া গাড়িটি ভাঙচুর করে, এসময় সংসদ সদস্য আলমগীর ফরিদকে তার সমর্থকেরা নিরাপদে সরিয়ে নেন।

সন্ধ্যায় শিশুটির মায়ের আহাজারির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, হাসপাতালের বিছানায় নিথর পড়ে আছে মৃত ছোট্ট সন্তান। মা তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছেন। কখনো মুখে হাত বোলাচ্ছেন, কখনো গায়ে। বারবার ডেকে বলছেন, ‘উঠ বাবা…উঠ…।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, সংসদ সদস্যের গাড়িতে নয়, বহরে থাকা অন্য একটি গাড়ির চাপায় শিশুটির মৃত্যু হয়েছে। তার মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পর আলমগীর ফরিদ নিরাপদে তার গন্তব্যে পৌঁছেছেন।

মুঠোফোনে আলমগীর ফরিদ জানান , আমার গাড়ির সাথে দুর্ঘটনা হয়নি, অন্য একটি গাড়ির সাথে হয়েছে। আমি ঠিক আছি। একটা মিটিংয়ে আছি বলে পরক্ষণে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

আইব্রো প্লাক করলেই ত্বকে র‌্যাশ? রূপটানের আগে মেনে চলুন এই নিয়ম

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহেশখালী ও কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার-২ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আলমগীর ফরিদ তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৭ ফেব্রুয়ারি শপথ নেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.