Advertisement

জুমবাংলা ডেস্ক : কানাডায় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে বাড়ি আছে—এমন অভিযোগের সপক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে তা আদালতসহ রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কশিশনে (দুদক) জানাতে বলেছেন হাইকোর্ট।

একটি জাতীয় দৈনিকে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রোববার (১২ সেপ্টেম্বর) করা একটি আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মো আবদুর রাজ্জাক ও মো. বেলাল হোসেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

পরে আমিন উদ্দিন মানিক জানান, কানাডায় বাড়ি থাকার কথা দৈনিক সমকাল পত্রিকার ২৯ মে ও ৮ জুনের রিপোর্ট সংযুক্ত করে নাটোরের সানরাইজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রেজাউল চৌধুরী হাইকোর্টে এডিশন পার্টি হওয়ার আবেদন করেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চ্যুয়াল বেঞ্চ আবেদনটি শুনানি শেষে (ডিসপোজ করে) এডিশন পার্টি না করে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে নিজে হলফ করে হাইকোর্ট, দুদক ও রাষ্ট্রপক্ষকে জানাতে আদেশ দিয়েছেন।

রাষ্ট্রপক্ষ ইতোমধ্যে দ্বৈত নাগরিকত্বের ১৩,৯৩১ জনের তালিকা হাইকোর্টে দাখিল করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.