
জুমবাংলা ডেস্ক: ঢাকা-৫ আসনের এমপি হাবীবুর রহমান মোল্লার মৃত্যুতে বুধবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। খবর ইউএনবি’র।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি তাকে জনগণের নেতা হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হবার নয়।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Advertisement
সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন হাবীবুর রহমান মোল্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



