স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের শেষ ম্যাচে শনিবার খেলতে নেমেছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। এদিন মৌসুমে নিজের ২৯তম লিগ গোল করেছেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পে

Advertisement

ক্লেরমন্টের কাছে ম্যাচটি ৩-২ গোলে হেরে গেলেও টেবিল টপার হিসেবেই মৌসুম শেষ করেছে প্যারিসের ক্লাবটি। চলতি মৌসুমে শীর্ষ গোলদাতার আসন নিয়ে ফের গোল্ডেন বুট নিশ্চিত করেছেন এমবাপ্পে।

এ নিয়ে জেন-পিয়েরে পাপিনের টানা পাঁচ বারের গোল্ডেন বুট জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন এমবাপ্পে। আগামী মৌসুমে সর্বোচ্চ স্কোরার হিসেবে এককভাবে নতুন রেকর্ড গড়তে চান বলে জানিয়েছেন ফরাসি স্ট্রাইকার।

গত সপ্তাহেই টানা চতুর্থবারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এমবাপ্পে। ২০১৮ সালে পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই ২৪ বছর বয়সি এই ফুটবল তারকা প্রতিটি লিগের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে রেখেছেন।

পিএসজির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়া এমবাপ্পে বলেছেন, ‘শীর্ষ গোলদাতার পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি। চ্যাম্পিয়নশীপের শিরোপাও জিতেছি আমরা। আমি এখনো সেরা খেলোয়াড় ও শীর্ষ গোলদাতার আসনে আছি। এটি দারুণ এক ব্যাপার।

এটি সত্যি যে মৌসুমের শেষভাগে যখন আমাদের শিরোপা নিশ্চিত হয়েছে, তখনই আমার ব্যক্তিগত লক্ষ্য পুরণ হয়েছে। কারণ এটিই ছিল আমার মুল লক্ষ্য। পাপিনকে ছাড়িয়ে যাবার জন্য আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

অবশ্য লিগ ওয়ানে পাঁচবার গোল্ডেন বুট জয় করার তালিকায় আরো তিন ফুটবলার রয়েছেন। তবে সবার আগে টানা পাঁচ বার এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন পাপিন। অলিম্পিক দ্য মার্শেই’র হয়ে ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত টানা শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google