Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এরশাদের কবর জিয়ারতের সময় হাউমাউ করে কাঁদলেন বিদিশা ও এরিখ
জাতীয় বিভাগীয় সংবাদ রংপুর রাজনীতি

এরশাদের কবর জিয়ারতের সময় হাউমাউ করে কাঁদলেন বিদিশা ও এরিখ

By Hasan MajorJanuary 1, 20212 Mins Read
ছবি: পিবিএ
Advertisement

রংপুর প্রতিনিধি: জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে ছেলে এরিখ এরশাদকে নিয়ে রংপুরে দলের প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেছেন তাঁর সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় বিদিশা জিএম কাদেরকে দলের স্বঘোষিত চেয়ারম্যান আখ্যায়িত করে বলেন, ‘এখন যে জাতীয় পার্টি দেখছেন সেটি এরশাদের জাতীয় পার্টি না। জাতীয় পার্টিকে পুরনো রুপে ফিরিয়ে আনতে আমি এরিখ এরশাদকে নিয়ে সারাদেশে যাবো।’

দলকে সুসংগঠিত করতে সারাদেশে জাতীয় পার্টির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করে দলকে আরো শক্তিশালী করার কথাও বলেন তিনি।

বিদিশা দুঃখ প্রকাশ করে বলেন, ‘যে কোনও দলের প্রতিষ্ঠা বার্ষিকী আসলে সেই দলের নেতাকর্মীরা দলের প্রধানদের কবর জিয়ারত করতে যান। কিন্তু এরশাদের হাতে গড়া দল জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতাসহ কাউকে কবর জেয়ারত করতে আসতে দেখলাম না।’

এসময় এরিখ এরশাদ তার বাবার জন্য সকলকে দোয়া করার আহবান জানান। ।

এর আগে এরশাদের কবর জিয়ারত করার সময় হাউমাউ করে কেঁদেছেন বিদিশা ও পুত্র এরিক এরশাদ। ফাতেহা পাঠ ও দোয়া শেষে এরিক তার বাবার করবের নাম ফলক নিজে মুছে পরিস্কার করে কাঁদতে থাকেন। পরে এরশাদের পল্লী নিবাস বাসভবনে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর আহমেদ সিদ্দিকী, ট্রাস্টের পরিচালক অ্যাড. রুবায়েত হাসান সহ স্থানীয় জাপা কর্মীরা।

এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে রংপুরে আসেন বিদিশা ও তার ছেলে এরিখ এরশাদ। কবর জেয়ারত ও দোয়ামাহফিলের পর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কিছু সময় পল্লী নিবাসে অবস্থান করে আবারো হেলিকপ্টারে ঢাকায় ফিরে যান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

February 4, 2026
তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

February 4, 2026
নির্বাচনী সফরের অংশ

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

February 4, 2026
Latest News
বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনী সফরের অংশ

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি

অ্যাকাউন্ট হ্যাক

‘ভারতে তৈরি ম্যালওয়্যার দিয়ে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক’

Beja

বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড, অধ্যাদেশ জারি

মাহদী আমিন

ইতিহাসে যা অনিবার্য সত্য সেটি ধারণ করা উচিত : মাহদী আমিন

জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.