
জিএম কাদের বলেন, সকালে সিএমএইচে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা আশঙ্কাজনক। তবে
তার শরীরে সংক্রমণ কমে গেছে। এটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। ডায়ালাইসিসের মাধ্যমে তার রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। লিভার এখনো পুরোপুরি কাজ করছে না। প্রয়োজনমতো তার রক্তে বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



