Advertisement
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার থেকে রংপুর- ৩ শূন্য আসনের জন্য মনোনয়ন ফরম বিতরণ ‍শুরু করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা ফর্ম নিতে পারবেন।

একাদশ সংসদের রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হন জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। ১৪ জুলাই তার মৃত্যূতে আসনটি শূন্য হয়ে যায়।

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনে হাফ ডজন প্রার্থী চাইছেন জাতীয় পার্টির মনোনয়ন। এরশাদ পুত্র সাদসহ পরিবারের ৪ সদস্য রয়েছেন মনোনয়ন দৌড়ে।

পরিবার থেকে মনোনয়ন দৌড়ে থাকা প্রার্থীরা হলেন- এরশাদ পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, ভাতিজা (ছোট ভাইয়ের ছেলে) সাবেক এমপি আসিফ শাহরিয়ার, ভাতিজা (মামাতো ভাইয়ের ছেলে) মেজর (অব.) খালেদ আখতার, ভাগনি (মেরিনা রহমানের মেয়ে) মেহেজেবুন্নেছা রহমান টুম্পা।

পরিবারের বাইরে থেকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি এসএম ফখর-উজ-জামান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সেক্রেটারি এসএম ইয়াসির।

এদিকে, রংপুর মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা এসএম ইয়াসিরকে মনোনয়ন দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে।

জাতীয় পার্টির দুর্গখ্যত এই আসনে মনোনয়ন পেলেই বিজয়ী হবেন এমনটা ধরে নিয়ে লবিং-তদবীর বাড়িয়ে দিয়েছেন প্রার্থীরা। অনেকেই পার্টির চেয়ারম্যান মহাসচিবসহ সিনিয়র নেতাদের কাছে ধর্না দিচ্ছেন।

মনোনয়ন দৌড়ে সবচেয়ে প্রভাবশালী অবস্থানে রয়েছেন এরশাদ পুত্র সাদ। তার জন্য লবিং করছেন তার মা সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ। বিগত নির্বাচনে তাকে কুড়িগ্রাম সদর আসনে প্রার্থী করার চেষ্টা করেছিলেন। রওশন চাইছেন এরশাদের উত্তরাধিকারী হিসেবে ছেলে সাদ রংপুরে প্রার্থী হোক।

রংপুর-৩ শূন্য আসনের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে ইতোমধ্যে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে থাকছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ৮ সদস্য বিশিষ্ট একটি পার্লামেন্টারি বোর্ডে সদস্য সচিব করা হয়েছে মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে। তবে বোর্ডে নেই রওশন এরশাদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.