Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার এলিসি প্যালেসে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

এলিসি প্যালেসে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট

By Hasan Majorনভেম্বর 9, 2021Updated:নভেম্বর 9, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: ফ্রান্স সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলিসি প্যালেসে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে। প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছলে প্রেসিডেন্সিয়াল গার্ড প্রধানমন্ত্রীকে সালাম জানায়।

পরে শেখ হাসিনাকে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এরপর দুই নেতা ওপরে চলে যান। অভ্যর্থনা ও উপরে যাওয়ার সময় তাঁরা দু’বার ফটো সেশনে অংশ নেন।

সংক্ষিপ্ত বিবৃতি দেয়ার পর তারা মধ্যাহ্নভোজ এবং একান্ত আলোচনায় চলে যান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পরে রিপাবলিকান গার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে শেখ হাসিনার ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সরকারি বাসভবন ম্যাটিগননে যাওয়ার কথা রয়েছে।

ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীতে যোগ দিতে এবং সৃজনশীল অর্থনীতির জন্য প্রথমবারের মতো ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ করতে শেখ হাসিনা আজ সকালে লন্ডন থেকে প্যারিস পৌঁছেছেন।

প্যারিসে প্রধানমন্ত্রীর অবস্থানকালিন, এয়ারবাসের সিইও গুইলাম ফৌরি এবং ড্যাসল্ট এভিয়েশনের প্রেসিডেন্ট এরিক ট্র্যাপিয়ার এবং থ্যালেসের প্রেসিডেন্ট প্যাট্রিস কেইন বুধবার তাঁর আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি ফরাসি ব্যবসায়িক সংস্থা এমইডিইএফ-এর হাই-প্রোফাইল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

ফ্রান্সের মন্ত্রী ফ্লোরেন্স পার্লিও তার সঙ্গে দেখা করবেন।

পরে বিকেলে তিনি ফরাসি সিনেট পরিদর্শন করবেন যেখানে চলমান সিনেট অধিবেশনে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। ১১ নভেম্বর শেখ হাসিনা প্যারিস পিস ফোরামে যোগ দেবেন।

পরে তিনি ইউনেস্কো সদর দফতরে ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে তিনি এলিসি প্যালেসে যাবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দিতে।

১২ নভেম্বর, শেখ হাসিনা প্যারিস পিস ফোরামে যাবেন এবং সাউথ-সাউথ এবং ত্রিদেশীয় সহযোগিতার উপর একটি উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন।

পরে তিনি ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে ইউনেস্কো সদর দফতরে যাবেন এবং সেখানে তিনি তাঁর ভাষণ দেবেন।

তিনি সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজোলে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন।

১৩ নভেম্বর শেখ হাসিনা প্যারিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

বিকেল ৪টায় (স্থানীয় সময়) তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে চার্লস দ্যা গল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন এবং ঢাকার স্থানীয় সময় ১৪ নভেম্বর সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

এর আগে, গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ ২৬-এ ওয়ার্ল্ড লিডারস সামিট ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।-বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

জুন 18, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

জুন 18, 2026
শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

জুন 18, 2026
Latest News
rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

কমলো তেলের দাম

বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

ডা. এজেডএম জাহিদ

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

মেলোনি মোদি

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে বৈঠকে মোদি

ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর

ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

প্রাথমিক শিক্ষকদের

নবম পে-স্কেল: বেতন-ভাতা বাড়ছে প্রাথমিক শিক্ষকদের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa