Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতেছে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প
জাতীয় ঢাকা পজিটিভ বাংলাদেশ স্লাইডার

এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতেছে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প

By Hasan MajorSeptember 4, 2019Updated:September 4, 20192 Mins Read

নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের জন্য ঘোষিত এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প। আগামী ২৩ নভেম্বর হংকংয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতেছে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্প

Advertisement
অ্যাওয়ার্ড প্রাপ্তিতে রাজউককে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গত ৩০ আগস্ট রাজউককে চিঠি দিয়েছে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের প্রেসিডেন্ট।

জাতিসংঘের বসতি বিষয়ক সংস্থা ইউএন হ্যাবিটেট, এশিয়ান হেবিটেট সোসাইটি, এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটি এবং ফুকুওকা এশিয়ান আরবান রিসার্স সোসাইটি যৌথভাবে প্রতিবছর এ পুরস্কারটি প্রদান করে।

এবার জাপানের ফুকুওকা শহরে গত ২০ আগস্ট প্রতিযোগিতার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে পাঠানো ৩৬টি আবাসন প্রকল্প যাচাই বাছাই করে জুরি বোর্ড পূর্বাচল নতুন শহর প্রকল্পকে পুরস্কারটি দেওয়ার জন্য নির্বাচিত করে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পকে এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড ২০১৯ প্রদানের ক্ষেত্রে প্রকল্পের সুপরিকল্পিত প্লট বিন্যাস, পরিকল্পিত অবকাঠামোগত (রাস্তা, ব্রিজ, লেক) উন্নয়ন চিত্র, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নচিত্র, পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বনভূমি সংরক্ষন, বৃক্ষরোপন ও পার্ক, খেলার মাঠসহ উন্মুক্ত স্থানসমূহ এবং সর্বোপরি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে পরিকল্পিত উন্নয়নের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জিতেছে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পএছাড়াও প্রকল্পের ১৯ নম্বর সেক্টরে নির্মিতব্য থ্রি এল (ল্যাংগুয়েজ, লিবার্টি এবং লিগাছি) আইকনিক টাওয়ার প্রকল্প, ১ নম্বর সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ৪ নম্বর সেক্টরে নির্মাণাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ প্রদর্শনী কেন্দ্র এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করেছে।

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক জুমবাংলাকে বলেন, ‘এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড জেতার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সমন্বিত কাজের একটা অনন্য স্বীকৃতি।’

রাজধানী ঢাকার ড্যাপ এলাকাভুক্ত ঢাকা জেলার খিলক্ষেত থানার ১৫০ একর, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ১৫০০ একর এবং নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ৪৫৭৭.৩৬ একরসহ সর্বোমোট ৬২২৭.৩৬ একর অধিগ্রহণকৃত জমি নিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পটি রাজউক বাস্তবায়ন করছে।

রাজধানী ঢাকায় জনসংখ্যার চাপ হ্রাস ও আবাসন সমস্যা লাঘবের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ আদর্শ আবাসিক শহর হিসেবে পূর্বাচল নতুন শহরটি গড়ে উঠছে। প্রকল্পটির আওতায় কুড়িল-পূর্বাচল লিংক রোড নির্মাণের মাধ্যমে ইতোমধ্যে পূর্ব ও উত্তরাঞ্চলের জেলাসমূহের সাথে রাজধানীর দ্রুত ও সহজ যোগাযোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

July 15, 2026
Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

Raj hotel

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, রাজ হোটেলকে ৫০ হাজার জরিমানা

ঝড়ের আভাস

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa