স্পোর্টস ডেস্ক : ২৭ আগস্ট থেকে আবর আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

Advertisement

আর্থিক সংকটে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়া শ্রীলংকা তাদের ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে পারছে না। নিরপেক্ষ ভেন্যু হিসেবে তারা আরব আমিরাতকে বেছে নিয়েছে।

তবে শ্রীলংকার পরিস্থিতি ঘোলাটে হওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল শ্রীলংকা এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বাংলাদেশ আয়োজক হতে আগ্রহী।

বড় সুখবর, ছেলেদের এশিয়া কাপের আয়োজক হতে না পারলেও নারী দলের এশিয়া কাপের আয়োজক হতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব কিছু ঠিক থাকলে আগামী ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হবে নারী দলের এশিয়া কাপ। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদশে নারী ক্রিকেট দল। ২০১৮ সালে শেষবার আয়োজিত এশিয়া কাপে ফেভারিট ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।

এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে স্বাগতিক বাংলাদেশসহ ৭টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ১৬ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপ শেষ হবে।

এ বিষয়ে এখনো চূড়ান্ত দিনক্ষণ জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নারী এশিয়া কাপে অংশ নিতে আগ্রহী ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আরব আমিরাত, থাইল্যান্ড ও মালয়েশিয়া দল সেপ্টেম্বর মাসের ২৭ এবং ২৮ তারিখ বাংলাদেশে এসে পৌঁছার কথা রয়েছে।

তাসকিন-বিজয়কে রেখে এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লেন সাকিবরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.