Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এশিয়া কাপে কত কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ? ‘আয়োজক’ শ্রীলঙ্কা পাচ্ছে যত কোটি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এশিয়া কাপে কত কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ? ‘আয়োজক’ শ্রীলঙ্কা পাচ্ছে যত কোটি

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 28, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠল মহাদেশীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর এশিয়া কাপের। এশিয়ান ক্রিকেটের এই সর্ববৃহৎ আসরে অংশ নিচ্ছে ৬টি দেশ। এশিয়ার পাঁচটি টেস্টখেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে টুর্নামেন্টে অংশ নিচ্ছে আইসিসির সহযোগী দেশ হংকং। ১১ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

এশিয়া কাপে কত কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ? ‘আয়োজক’ শ্রীলঙ্কা পাচ্ছে যত কোটি

Advertisement

তবে ২৭ আগস্ট শুরু হওয়া এশিয়া কাপের আয়োজকস্বত্ব এসএলসিরই আছে। এতে এশিয়া কাপ নিজেদের মাটিতে আয়োজন না করেও আয়োজক হওয়ার কারণে বেশ মোটা অঙ্কের অর্থই পাবে এসএলসি। ইএসপিএনসক্রিকইনফো জানিয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে আনুমানিক ৬৫ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ কোটি ৭০ লাখ টাকা) পাবে তারা। এর মধ্যে আছে আয়োজক স্বত্ব ফি, টিকিট বিক্রি ফি ও ৬ দলের অংশগ্রহণ ফি।

যদিও শ্রীলঙ্কা নিজেদের দেশে টুর্নামেন্ট আয়োজন করলে তাদের আয় আরও বেশি হতো, তাতে কোনো সন্দেহ নেই। এমন মত দিয়েছেন দলটির সেক্রেটারি মোহন সিলভাও। তিনি বলেন, ‘আমরা এটা (এশিয়া কাপ) আয়োজন করতে পারলে অর্থনীতিতে তা দারুণ প্রভাব ফেলতো।’

এশিয়া কাপের টিকিট বিক্রি করে যে রাজস্ব আসবে, আরব আমিরাত তা টুর্নামেন্ট আয়োজনে খরচ করবে। শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করলে আয়োজক ফি হিসেবে তারা ২৫ লাখ ডলার পেত। টুর্নামেন্ট আয়োজনের ব্যয় সেখান থেকে মেটাত এসএলসি। টিকিট বিক্রির টাকাটা লভ্যাংশ হিসেবে যোগ হতো। যদিও এশিয়া কাপ নিজেদের মাটিতে আয়োজন করতে না পারলেও টিকিট বিক্রির একটা অংশ আয়োজক ফি হিসেবে পাবে এসএলসি।

এদিকে আর্থিকভাবে বাংলাদেশের লাভও কম নয়। এসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্ভাব্য আয় ২০ থেকে ২২ কোটি টাকা।

নিয়ম অনুসারে, এশিয়া কাপ থেকে পাওয়া ৭৫ শতাংশ রাজস্ব পায় পূর্ণ সদস্যরা। বাকি ২০-২৫ শতাংশ পাবে সহযোগী দেশগুলো। আর তাই পূর্ণ সদস্যের দেশ হওয়ায় ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ সমপরিমাণ অর্থ পাচ্ছে।

এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে শেষ হাসি কে হাসবে সেটা সময়ই বলে দেবে, তবে টাকার অঙ্কে লাভবান হচ্ছে সব দলই।

আলু, পটল কেনার মতোই কেজি দরে বিক্রি হচ্ছে টাকা!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa