
এশিয়ার দুই দল পাকিস্তান সফরের পর পিসিবি আশা করেছিল, এবার তারা এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাবে। কিন্তু আশায় জল ঢেলে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই সাফ জানিয়েছিল, পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারতীয় দল। তার পর থেকেই শোনা যাচ্ছিল, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরে নিরপেক্ষ ভেন্যুতে চলে আসতে পারে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এহসান মানি জানিয়েছেন, এশিয়া কাপ আয়োজন করছেন তারাই। কিন্তু পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হচ্ছে না। হবে নিরপেক্ষ ভেনুতে।
এহসান মানি বলেছেন, আমরা যদি এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের ব্যাপারে জোরালো অবস্থান নিই তা হলে ভারত টুর্নামেন্টে অংশ নেবে না। এর পর ভারতীয় বোর্ড এই নিয়ে কী বলল তা নিয়ে আমারা চিন্তিত নই। এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব থাকছে পাকিস্তানের উপর। তবে খেলা হবে নিরপেক্ষ ভেনুতে।
এদিন পিসিবি প্রেসিডেন্ট মানি আরও জানিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তান সফরের জন্য কোনও দলকে অতিরিক্ত অর্থ দেওয়া হবে না। জানা যাচ্ছে, দুবাইতে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। চলতি বছর টি-২০ বিশ্বকাপ রয়েছে। তাই এবার এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাট-এ। সূত্র: জি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



