Advertisement
জুমবাংলা ডেস্ক : সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা (এমডি) জাফর আলম বিদেশে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করতে অনুরোধ জানিয়ে পুলিশ সুপার ইমিগ্রেশন বরাবর চিঠি দিয়েছে মতিঝিল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চিঠিতে বলা হয়, এসআইবিএলের এমডি জাফর আলম একটি মামলায় এজহারভুক্ত আসামি। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘জাফর আলম যেকোনো সময় দীর্ঘদিনের জন্য বিদেশ গমনের উদ্দেশ্যে বিমানবন্দর অবস্থান করতে পারেন। এমতাবস্থায়, বর্ণিত আসামিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় সহায়তা করা একান্ত প্রয়োজন।’

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, একজন ব্যাংক কর্মকর্তাকে মারধরের অভিযোগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এসআইবিলের সাবেক চেয়ারম্যান বেলাল আহমেদ ও এমডি জাফর আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা মাসুদ মিয়ার স্ত্রী মতিঝিল থানায় মামলাটি করেন।

গত ২৫ আগস্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদও গঠন করে দেওয়া হয়েছে।

এস আলম গ্রুপের বিরুদ্ধে এসআইবিএলে বিশেষ করে নিয়োগ ও ঋণ বিতরণের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআইবিএলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আউয়াল কমিশনের বিদায়ঘণ্টা বাজছে আজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.