Close Menu
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Bangla News
Home এসএসসির ফরম পূরণের সময় জানল জেএসসিতে ফেল!
ঢাকা বিভাগীয় সংবাদ

এসএসসির ফরম পূরণের সময় জানল জেএসসিতে ফেল!

By Shamim RezaNovember 23, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : এসএসসি নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও ফারজানা আক্তার নামে এক ছাত্রী ফরম পূরণ করতে পারছে না। জেএসসি পরীক্ষায় ফেল করেছে এই অজুহাতে তাকে ফরম পূরণ করতে দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ।

ফারজানা আক্তার গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে উপজেলার চান্দুলিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে। বৃহস্পতিবার ওই শিক্ষার্থী এ বিষয়ে বিচার চেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। তাছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদকেও অভিযোগের অনুলিপি দিয়েছে বলে জানা গেছে।

অভিযোগে জানা যায়, ফারজানা আক্তার ২০১৭ সালে গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর ফারজানা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখায় ভর্তি হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ নবম শ্রেণিতে মানবিক শাখায় তাকে নিবন্ধন করান এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দশম শ্রেণিতে ভর্তি করেন। দশম শ্রেণিতে তার ক্লাস ক্রমিক নম্বর ৩০।

গত ১৫ অক্টোবর থেকে নির্বাচনী পরীক্ষা শুরু হলে তাকে ১৪ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত প্রবেশপত্র দেওয়া হয়। নির্বাচনী পরীক্ষায় ফারজানা সকল বিষয়ে উত্তীর্ণও হয়।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হলে তার কাছ থেকে ফরম পূরণ বাবদ ৪ হাজার ২৫০ টাকা নেওয়া হয়। কিন্তু জেএসসি পরীক্ষায় তুমি ফেল করেছ একথা বলে বিদ্যালয় কর্তৃপক্ষ দুদিন পরে তাকে টাকা ফেরত দেন। এছাড়া স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীর নির্বাচনী পরীক্ষার ফলাফলে ফেল করা অপর ছাত্রী ফারজানা আক্তারকে ফরম পূরণ করান।

এ ঘটনা জানতে পেরে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এলাকাবাসীর প্রশ্ন ফারজানা যদি জেএসসি পরীক্ষায় ফেল করেও থাকে তাহলে কিভাবে তাকে নবম শ্রেণিতে ভর্তি এবং নিবন্ধন করা হলো। এই ভুলের খেসারত কে দেবে? এ প্রশ্ন এলাকাবাসীর।

ফারজানার বাবা ফজলু মিয়া জানান, চার মেয়ে ও ছেলে সন্তানের মধ্যে সবার ছোট ফারজানা। দিনমজুরের কাজ করে মেয়েকে লেখাপড়া করাচ্ছি। দুই বছরে তার মেয়ের লেখাপড়া বাবদ প্রায় ৫০ হাজার টাকা খবচ হয়েছে। টাকা বড় বিষয় না হলেও মেয়ের জীবন থেকে তিনটি বছর এভাবে হারিয়ে গেল এ দায় কে নেবে?

এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফারজানা নামে দশম শ্রেণিতে কামারপাড়া গ্রামের এক ছাত্রী ফরম পূরণ করেছে।

ফারজানা আক্তারের (রোল ৩০) নিবন্ধন ও নবম ও দশম শ্রেণির বেতন, পরীক্ষার ফিস, মিলাদ ও পূজার চাঁদা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদোত্তর দিতে পারেননি।

মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই ছাত্রীর লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareFacebookXLinkedInChatGPTGoogle AIMessengerClaudeWhatsApp
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
IMG-20260324-WA0080

গাজীপুরে মাদ্রাসা শিক্ষককে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

March 24, 2026
Manikganj

মানিকগঞ্জে সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের ফাঁকি ও ছুটির হিড়িক!

March 24, 2026
ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান

নিকুঞ্জসহ রাজধানীতে ফুটপাত দখলের বিরুদ্ধে ১ এপ্রিল থেকে ডিএমপির কঠোর অভিযান

March 23, 2026
Latest News
IMG-20260324-WA0080

গাজীপুরে মাদ্রাসা শিক্ষককে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

Manikganj

মানিকগঞ্জে সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের ফাঁকি ও ছুটির হিড়িক!

ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান

নিকুঞ্জসহ রাজধানীতে ফুটপাত দখলের বিরুদ্ধে ১ এপ্রিল থেকে ডিএমপির কঠোর অভিযান

হাসপাতালে প্রতিমন্ত্রী

হঠাৎ হাসপাতালে প্রতিমন্ত্রী: ‘ত্রুটিহীন সেবা নিশ্চিত করতে সরকারি নজরদারি’

পদুয়া

পদুয়ার বাজার ট্র্যাজেডি: ঈদে কাফনের কাপড় জড়িয়ে বাড়ি ফিরলো ১২ জন

বাস

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ৩০

শ্বশুরবাড়ি

নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে গিয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

ব্রহ্মপুত্র নদ

শতাধিক মানুষসহ নদীতে ভেঙে পড়ল ব্রিজ, নিহত বেড়ে ৫

যুবক আত্মহত্যা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যা চেষ্টা

দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ

প্রচুর মানুষের সমাগমে উল্টে যায় ড্রাম ব্রিজ, নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

RedditTelegramXWhatsApp
Share:
BlueskyBufferChatGPTClaudeCopyEmailFacebookFlipboardGoogle AIGrokHacker NewsLineLinkedInMastodonMessengerMistral AIMixNextdoorPerplexityPinterestPrintRedditSMSTelegramThreadsTumblrXVKWhatsAppXingYummly