
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ঢাকা বিভাগ সাইফ হাসানের ডাবল সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে লিটেনর ব্যাটে ভালোই জবাব দিতে থাকে রংপুর।
দ্বিতীয় দিন ৫১ রানে অপরাজিত থাকা লিটন তৃতীয় দিন সেঞ্চুরি পূর্ণ করলেন। ১৩৩ বলে ১৩টি চারের সাহায্যে তিনি এই লক্ষ্যে পৌঁছান।
এর আগে পূর্বাঞ্চলের হয়ে বিসিএলে করেছেন ১৬ ম্যাচে ৬ সেঞ্চুরি। কিন্তু টেস্ট ক্রিকেটের মতো বাংলাদেশ ‘এ’ দলের হয়েও তার ব্যাট থেকে আসেনি সেঞ্চুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


