Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করলেন মিঠুন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করলেন মিঠুন

By Saiful IslamSeptember 26, 20212 Mins Read

‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করলেন মিঠুন

Advertisement

স্পোর্টস ডেস্ক : সমর্থকদের চোখে মোহাম্মদ মিঠুন যেন জাতীয় দলের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। পরিসংখ্যান হোক বা সমর্থকদের ক্ষোভ, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আসন্ন বিশ্বকাপ স্কোয়াডেও মিঠুনকে দলে রাখেননি নির্বাচকরা। আপাতত এই ডানহাতি ব্যাটসম্যান ভাবনায় নেই বলে জানানো হয়েছে। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে হাইপারফরম্যান্স ইউনিটের বিপক্ষে ম্যাচ খেলছেন মিঠুন।

দুই দলের সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন মিঠুন। প্রথম ইনিংসে ৫ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অপরাজিত ছিলেন ১০১ রান করে। ২০৬ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ১টি ছয়ের মারে। ম্যাচ শেষে মিঠুন বলেন, এই সেঞ্চুরি তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।

এক ভিডিও বার্তায় মিঠুন বলছিলেন, ‘আমার জন্য ম্যাচগুলো খুব দরকার ছিল। গত কিছু দিন খুব একটা ভালো যাচ্ছিল না। রান করতে পেরে ব্যক্তিগতভাবে মনে করছি, এটা আমাকে অনেক সহায়তা করবে।’

সঙ্গে আরও জানান মিঠুন, ‘আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল ম্যাচ অনুশীলন। এখন পর্যন্ত অনুশীলন খুবই ভালো হয়েছে। এখানকার সুযোগ-সুবিধা ভালো ছিল। কয়েকদিন আগে এসেছি, ভালো অনুশীলন সুবিধা পেয়েছি। চট্টগ্রামের উইকেট সবসময়ই ভালো থাকে। সবকিছু মিলিয়ে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে।’

চট্টগ্রামে দুটি চারদিনের ম্যাচের প্রথমটি বৃষ্টিভে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের নৈপুণ্যে ড্র’তে সন্তুষ্ট থাকতে হলো আকবর আলী-মুমিনুল হকদের। ম্যাচের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুলের অর্ধশতকে স্কোরবোর্ডে ২৩১ রান জমা করে ‘এ’ দল। পরে নিজেদের প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয় ও আকবরের ফিফটিতে ৬ রানের লিড পায় এইচপি ইউনিট। অলআউট হয় ২৩৭ রানে।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন মিঠুন। সঙ্গে ব্যক্তিগত পঞ্চাশের কোটা পূর্ণ করেন ইয়াসির আলী রাব্বি। তিনি খেলেন ৮৬ রানের ইনিংস। এতে ৬ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। ৩৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে এইচপি ইউনিট। এতেই শেষ হয় চারদিনের খেলা। ড্র হয় ম্যাচ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026
এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

July 5, 2026

Latest News

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

নেইমার

৯০ মিনিট খেলার জন্য ফিট নেইমার, আনচেলত্তি কতক্ষণ খেলাবেন?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa