Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা এ বছরে ক্রিকেটে ঘটে যাওয়া আলোচিত ঘটনা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

এ বছরে ক্রিকেটে ঘটে যাওয়া আলোচিত ঘটনা

By Shamim RezaNovember 25, 2019Updated:November 25, 20193 Mins Read

এ বছরে ক্রিকেটে ঘটে যাওয়া আলোচিত ঘটনা

Advertisement
স্পোর্টস ডেস্ক : ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন দিক থেকেই ২০১৯ সালে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে ঘটেছে নানান আলোচিত-সমালোচিত ঘটনা। দরজায় কড়া নাড়ছে ২০২০ সাল। তাই ২০১৯ সালে ঘটে যাওয়া আলোচিত-সমালোচিত ঘটনা গুলো জুমবাংলাডটকম পাঠকদের জন্য তুলে ধরা হল-

২০১৯ সালের বিশ্বকাপে সাকিবের পারফরমেন্স-
ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপের প্রায় প্রতি ম্যাচেই দলের প্রয়োজনে জ্বলে উঠেছে সাকিব আল হাসান। তার একক পারফরম্যান্সে বাংলাদেশ দলের ব্যর্থতা অনেকটাই ডাকা পড়েছে। বিশ্বকাপে সাকিবের ব্যাট হাতে আছে ৬০৬ রান। আর বল হাতে শিকার করেন ১১ উইকেট। পাশাপাশি তিনি ফিল্ডিংয়েও ছিলেন দারুন।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে শোচণীয় হার-
টেস্ট ক্রিকেটের নবীনতম দল আফগানিস্তান। গত সেপ্টেম্বর মাসের ৫ তারিখে সেই আফগানদের বিপক্ষেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশ হেরেছে ২২৪ রানে। যা এ বছরের আলোচিত ঘটনার মধ্যে একটি। এমন হারের পর আলোচনা-সমালোচনা হয়েছে সবখানেই।

ক্রিকেটারদের আন্দোলন-
এ বছরের ২১ অক্টোবর বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। তবে তাদের সেই সব দাবি-দাওয়া গত ২৩ অক্টোবর মেনে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আন্তর্জাতিক ক্রিকেটে ২ বছরের জন্য নিষিদ্ধ সাকিব-
এ বছরের ২৯ জুন দেশের ক্রিকেটের জন্য সব চেয়ে কলঙ্কজনক অধ্যায় ছিল। আইসিসি কর্তৃক সাকিবকে ২ বছরের নিষেধাজ্ঞার বিষয়টি। জুয়াড়ির কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও নিয়ম অনুযায়ী আইসিসিকে তা জানাননি সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যার কারণে দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। অবশ্য দায় স্বীকার করে নেয়ায় এক বছর নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। আপাতত ক্রিকেটের বাইরে তিনি। এর মাঝে আর কোনো দুর্নীতিতে না জড়ালে আগামী বছরের এসময়ে খেলায় ফিরতে পারবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শাহাদত হোসেন রাজিবের নিষেধাজ্ঞা-
জাতীয় লিগের ম্যাচে মাঠেই সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তোলার অপরাধে জাতীয় দলে সাবেক ফাস্ট বোলার শাহাদাত হোসেন রাজীবকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা বছরের শেষে এসে আলোচিত ঘটনার একটি হলো এটি। এর আগে ২০১৬ সালে একবার নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন ক্রিকেটার শাহাদাত হোসেন, পরে ক্ষমা চেয়ে ক্রিকেটে ফিরে আসেন।

গোলাপী বলে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট-
গত ২২ নভেম্বর উপমহাদেশের দিবা-রাত্রির প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারতের কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে। ঘণ্টা বাজিয়ে গোলাপি বলের এ ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দুইজনের পাশে ছিলেন ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দুই প্রধান সৌরভ গাঙ্গুলী ও নাজমুল হাসান পাপন। এ ম্যাচ দেখতে কানায়-কানায় পরিপূর্ণ ইডেন গার্ডেন্স। এমন ম্যাচে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা সব দর্শকেরই। তবে ইতিহাসের সবচেয়ে বাজে খেলে সবাইকে হতাশ করল বাংলাদেশ। এই ম্যাচে পারফরমেন্সের ছিটে ফোঁটাও দেখাতে পারেনি টাইগাররা। যার কারণে ৫ দিনের টেস্ট ম্যাচ শেষ হয়েছে মাত্র আড়াই দিনেই। ঐতিহাসিক এই ম্যাচে শেষ পর্যন্ত হেরেই দেশে ফিরেছে টাইগাররা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa