Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। শ্রীলঙ্কা সফরে ২৪ অক্টোবর প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। করোনাপরবর্তী যা হবে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। কিন্তু টাইগারদের এই ফেরাটা হবে বিদেশের মাটিতে। দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে কবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যা বলছে, তাতে এ বছর হোম সিরিজের কোনো সম্ভাবনা নেই।

স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন ফেডারেশনকে সীমিত আকারে অনুশীলন-খেলাধুলা শুরুর অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেই সবুজ সংকেতের প্রেক্ষিতে এরই মধ্যে অনেক খেলাই অনুশীলনের ভাবনা শুরু করেছে। বিসিবি অবশ্য ক্রিকেটারদের একক অনুশীলন শুরু করেছিল আগেই। কিন্তু মাঠে খেলা আয়োজনে সেভাবে তৎপরতা নেই।

আসলে দেশের করোনার যে চিত্র তাতে এখনই খেলা মাঠে ফেরানো বড় চ্যালেঞ্জ। ফুটবলে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের খেলা যেমন অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা ছিল। বাংলাদেশ নিজেদের চার ম্যাচের তিনটিই খেলত ঘরের মাঠে। কিন্তু এএফসি ম্যাচগুলো স্থগিত করে জানিয়েছে তা ২০২১ সালে আয়োজন করা হবে।

এ অবস্থায় হোম সিরিজের ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা কিন্তু কখনোই এত তাড়াতাড়ি দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার টার্গেট করিনি। খুব আগে হলেও আমরা আগামী বছরের যেকোনো সময় থেকে শুরু করার পরিকল্পনা করেছি। আগামী বছরের আগে আমরা হোম সিরিজের কথা চিন্তা করছি না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.