
এই ব্যাপারে তিনি বলেন ,’ গত কয়েকটা সিরিজে আমরা ভালো পারফর্ম করতে পারিনি। এসএ গেমসে বাংলাদেশ দারুণ অর্জন করল। তাদের অভিনন্দন জানাতে চাই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, দেশের জন্য বা ক্রিকেটের জন্য স্বর্ণপদক অনেক বড় এক অর্জন। প্রথমে নারী দল স্বর্ণ জিতল, এরপর পুরুষ দল। নারী দলের জন্য এটা অনেক বড় অগ্রগতি।’
এসএ গেমস দিয়ে দেশের ক্রিকেটের সাফল্যের ধারাবাহিকতা ফের শুরু হল বলে বিশ্বাস রিয়াদের। তিনি বলেন, ‘এটা (সাফল্য) শুধু শুরু হল। সামনে আমাদের অনেকগুলো সিরিজ আছে। আমাদের সিরিজ বাই সিরিজ চিন্তা করতে হবে যাতে আমাদের ভালো পারফরম্যান্স ফিরিয়ে আনতে পারি। ক্রিকেটে উত্থানপতন থাকবেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



