
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, আজ সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি।
আগামীকাল সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস (Prof. Kofidis Theodoros) এর তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে।
রাষ্ট্রপতি তাঁর আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সকলের দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন জয়নাল আবেদীন।
উল্লেখ্য, চিকিৎসার জন্য গতকাল সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



