
গত জুন মাসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছিলেন ওয়ার্নার। তার সেই চাওয়া পূর্ণ করতে পুরোদমে প্রস্তুত অস্ট্রেলিয়া।
এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘মেলবোর্নে খেলা একই স্কোয়াড রাখা হয়েছে সিডনি টেস্টের জন্যও। আমরা (পাকিস্তানকে) হোয়াইট ওয়াশ করার দিকে তাকিয়ে আছি। আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট ম্যাচ এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ার হোম গ্রাউন্ডে উদযাপন করতে চাই।’
এর আগে দীর্ঘদিন সাদা পোশাকে রানখরায় ভুগছিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ওপেনার। যে কারণে টেস্ট দলে তার জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন ওঠে। এরপরও ক্যারিয়ারের শেষটা তার চাওয়ামতো রেখেছে সিএ। যার প্রতিদানে সিরিজের প্রথম ম্যাচে পার্থে তিনি খেলেছিলেন ১৬৪ রানের এক অনবদ্য ইনিংস। যা তার দলকেও শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিল। যা স্বাগতিকদের এনে দেয় ৩৬০ রানের বিশাল ব্যবধানে জয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



