Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
খেলাধুলা

ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

By Hasan Majorজানুয়ারি 27, 20242 Mins Read

Advertisement
স্পোর্টস ডেস্ক: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’।

শনিবার বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ
ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হয় পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা। তার আগে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৬-২১ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-০৯ গোলে এগিয়ে ছিল। আরেক ম্যাচে চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ২৮-২৪ গোলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১১ গোলে এগিয়ে ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন প্রায় ৫৫ থেকে ৫৬টা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছে। প্রতি বছর আমরা অনেকগুলো ফেডারেশনের বছরব্যাপী নানা আয়োজনের পৃষ্ঠপোষকতা করছি। কাজ করছি। ক্রিকেট তো আছেই। আপনারা দেশের যেকোনো স্পোর্টস আয়োজনেই ওয়ালটনের সম্পৃক্ততা দেখতে পান। এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা গর্ববোধ করি।’

তিনি আরও বলেন, ‘আমরা কেবল কমার্সিয়াল ইস্যুতেই পৃষ্ঠপোষকতা করছি এরকম কিছু না। এটা আমাদের সিএসআর এর বড় একটা অংশ। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কাজটি করি। একজন বলছিলেন এবার ছয়টি দল নিয়ে করছেন, ভবিষ্যতে যেন এটা ১২টি দল নিয়ে করতে পারেন। কিন্তু আমি তো স্বপ্ন দেখি আরও বড়। আমাদের প্রতিষ্ঠান স্বপ্ন দেখে আরও বড়। ৬৪টি জেলা দল নিয়ে কেন নয়? যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা যদি সুযোগ পাই। সবকিছু যদি সবার সাধ্যেও মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা ৬৪টি দল নিয়ে করতে চাই, ৬৪টি জেলা নিয়ে করতে চাই। ছয়টি
দলের প্রতি রইলো শুভ কামনা। আশা করি- এই টুর্নামেন্টটি অত্যন্ত প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ হবে এবং অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে পরিসমাপ্তির দিকে এগিয়ে যাবে।’

পাঁচদিন ব্যাপী ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ আসরে মোট ৬টি জেলার যুব দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল সরাসরি ফাইনাল খেলবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে আছে রাইজিংবিডি ডটকম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

জুন 18, 2026
নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

জুন 18, 2026
অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

জুন 18, 2026
Latest News
গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

নেইমার

ব্রাজিল শিবিরে নেইমারকে নিয়ে ফের দুঃসংবাদ

অক্ষরা

নারী ক্রিকেটে ১২৬ বলে ৩০৬ করলেন অক্ষরা গুপ্তা

হাসান

স্বপ্নের অভিষেকে উজ্জ্বল হাসান মাহমুদ, কাউন্টিতে ৯ উইকেট শিকার

বিশ্বকাপ

‘রোনালদো আর আগের মতো নেই’—বিশ্বকাপে ড্রয়ের পর কঙ্গো ফুটবলারের খোঁচা

Flag

‘আল্লাহু আকবার’ খচিত ইরাকের পতাকাও মাঠে বিছায়নি ফিফা

প্রেসিডেন্ট লুলা

মেসিকে ব্রাজিল দলে চান প্রেসিডেন্ট লুলা

মেসি পেলে

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

মেসি

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

হাসপাতালে চিকিৎসাধীন

হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa