
অবশেষে মঙ্গলবার বিকালে বরগুনার ফুলঝুড়ি ইউনিয়নের বুড়িরখাল গ্রামে নানা জয়নাল মৃধার বাড়িতে নয়নকে দা*ফন করা হয়।
এসময় নয়নের মামা মিজানুর রহমান ভাগিনার অ*পকর্মের কথা স্বীকার করে বলেন, ‘আমরা শুনেছি এলাকায় ওর (নয়ন) লা*শ দাফন করতে দেবে না। তাই কোনো রকমের ঝামেলায় না জড়িয়ে সরাসরি নয়নের নানাবাড়ি মানে আমার বাড়িতে নিয়ে এসেছি।’
নয়নের মামা বলেন, ‘ও যে কাজ করেছে সেটি নিঃসন্দেহে একটি জ*ঘন্য কাজ। যেভাবেই হোক সে মারা গেছে; আমরা ওর লা*শ দা*ফন দিয়েছি। এখন আল্লাহ ওর যা বিচার তা করবে।’
এর আগে বিকাল তিনটার দিকে পুলিশের কাছ থেকে লাশ বুঝে নেন নয়নের মামা মিজানুর রহমান।
গত বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে স্ত্রীর প্রকাশ্যে কু*পিয়ে হ*ত্যা করা হয় রিফাত শরীফ নামের এক যুবককে। এই হ*ত্যার প্রধান আসামি একাধিক মামলার আসামি নয়ন বন্ড। গতরাতে পুলিশের সঙ্গে কথিত ব*ন্দুকযু*দ্ধে নিহত হন নয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



